ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরানের সেই হামলায় ১২০ মার্কিন সেনা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গত মাসে ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ইরান যে মিসাইল হামলা চালিয়েছিল, তাতে ১২০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বালালি।

শুক্রবার মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি জেনারেল আলি বালালি এ দাবি করেন।

বালালি বলেন, কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ‘গুরুতর ভুল’ ছিল। তাকে হত্যা করার জন্য এই অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করা হবে। এরইমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। সোলাইমানিকে হত্যার প্রতিশোধে ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে যে ক্ষেপনাস্ত্র হামলা করেছিলাম আমরা, তাতে তাদের ১২০ সেনা নিহত হয়েছে।

এর আগে ওই হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে খবর প্রকাশ করা হয়েছিল। তবে হামলায় মার্কিন সেনা নিহতের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে ট্রাম্প প্রশাসন।

২ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলায় কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদসহ দু’টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই দু’টি ঘাঁটিতে এক হাজার পাঁচশ সেনা সদস্য অবস্থান করছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরানের সেই হামলায় ১২০ মার্কিন সেনা নিহত

আপডেট টাইম : ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০