ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মার্কিন সিনেটরের বক্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
  • ৪৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা প্রশ্নে প্রভাবশালী মার্কিন সিনেটর চাক গ্রাসলির মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

ধর্মীয় বিশ্বাসের কারণে বাংলাদেশিদের একাংশকে নিপীড়নের শিকার হতে হয় বলে সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেন সিনেটর গ্রাসলি। তিনি দেশটির সিনেটের শক্তিশালী অর্থনৈতিক কমিটির চেয়ারম্যান। সেই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের চতুর্থ শীর্ষ ব্যক্তি।

মঙ্গলবার এই মার্কিন সিনেটর বলেন, ‘রাশিয়া, বাংলাদেশ ও সুদানের মতো দেশগুলোয় বসবাসরত নাগরিকদের সহায়তা করা উচিত। তারা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করছে এবং শুধু ধর্ম ও ধর্মীয় বিশ্বাসের কারণে নির্যাতনের শিকার হচ্ছে।’

তার এই বক্তব্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, এই সিনেটরের বক্তব্য ‘পক্ষপাতমূলক ও হতাশাজনক’। তার বক্তব্যটি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ দূতাবাস।

গ্রাসলিকে তার বক্তব্য সংশোধনের আহ্বান জানিয়ে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র শামিম আহমেদ বলেন, সিনেটর গ্রাসলির বক্তব্য সত্যের অপলাপ। বাংলাদেশ দূতাবাস ওই বক্তব্য প্রত্যাখ্যান করছে এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

তিনি বলেন, ‘দূতাবাস পরিষ্কার ভাষায় বলছে, মার্কিন সিনেটর গ্রাসলির বিবৃতি ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’র প্রতিবেদনের ভিত্তিতে তৈরি মার্কিন কমিশনের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক।

বাংলাদেশের সম্প্রীতি, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নিজ চোখে দেখে আসার জন্য মার্কিন সিনেটর গ্রাসলিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শামিম আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মার্কিন সিনেটরের বক্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

আপডেট টাইম : ০১:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০