ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরানে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ; চলছে ভোটগণনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার তেহরান সময় রাত ১২টায় শেষ হয়েছে এবং এর পরপরই ভোট গণনার কাজ শুরু হয়েছে। এর আগে সন্ধ্যায় ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করার কথা থাকলেও বিকেলের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে যাওয়ায় কয়েক দফা সময় বাড়ানো হয়।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রথমে দুই দফায় দুই ঘণ্টা করে এবং পরে দুই দফায় এক ঘণ্টা করে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়।

এর আগে গতকাল (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে বেশ ভিড় লক্ষ্য করা যায়। এবারের নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে সাত হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইরানে প্রতি চার বছর পরপর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বা এর বেশি বয়সি সব নাগরিক ভোট দিতে পারেন।

সংসদ নির্বাচনের পাশাপাশি একইদিন ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনেরও ভোটগ্রহণ করা হয়। ভোটাররা বিশেষজ্ঞ পরিষদের সাত সদস্যকে নির্বাচিত করবেন। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারাদেশে তবে বিশেষজ্ঞ পরিষদের ভোটগ্রহণ হয়েছে শুধুমাত্র তেহরান,কোম,উত্তর খোরাসান,খোরাসান রাজাভি এবং ফার্স প্রদেশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরানে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ; চলছে ভোটগণনা

আপডেট টাইম : ১১:০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০