ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শ্রদ্ধাঞ্জলি ভাষাশহীদদের প্রতি রাবি শুভসংঘের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ৪৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কালের কণ্ঠ’র পাঠক সংগঠন শুভসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটির সদস্যরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের সদস্যরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাবি শাখার এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুর আলম বলেন, রক্তস্নানের মধ্য দিয়ে আজ ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। ৫২’র এই দিনে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ বাঙালির শ্রেষ্ঠ সন্তানেরা। তাঁদের আত্মোৎসর্গের মাধ্যমেই আমরা আজ বাংলা ভাষায় মনের অনুভূতি ব্যক্ত করতে পারছি। তাঁরা মরেননি। তাঁরা বেঁচে আছেন প্রতিটি বাঙালির অন্তরে।

শাখার সভাপতি শাহীন আলম বলেন, দিনটি একই সঙ্গে আমাদের জন্য গৌরবের ও শোকের। আজকের এই দিবসটি শুধু বাঙালিদের নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। আমাদের মাতৃভাষার এই রক্তরঞ্জিত ইতিহাস পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের মানুষের ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণার উৎস বলে আমি মনে করি। বক্তারা এ সময় শ্রদ্ধাভরে বাঙালির এই সূর্যসন্তানদের স্মরণ করেন।

কর্মসূচিতে সংগঠনটির রাবি শাখার প্রচার সম্পাদক সুব্রত গাইন, ক্রীড়া সম্পাদক তৌসিফ কাইয়ুম, কার্যনির্বাহী সদস্য শামীম রেজা, আব্দুস সবুর লোটাস, সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাইফুর রহমান, নোমান ইমতিয়াজ, জান্নাতুল ফেরদৌস, সানজানা শ্রুতি, সোহানুর রহমান রাফি, রাজিয়া সুলতানা পারুল, জেসমিন আক্তার, লামিয়া উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শ্রদ্ধাঞ্জলি ভাষাশহীদদের প্রতি রাবি শুভসংঘের

আপডেট টাইম : ১১:৩৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০