ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকালে নামাজ পড়েন আর বিকালে পূজা দেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকালে নামাজ পড়েন আর বিকালে পূজা দেন বলে মন্তব্য করেছেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫তম জন্মবার্ষিকীতে দেয়া মমতার বক্তব্যের জবাবে তিনি এমন মন্তব্য করেন। মমতার বিরুদ্ধে বরাবরই মুসলিম তোষণের অভিযোগ করে থাকে বিজেপি।

বৃহস্পতিবার স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি ইন্ডোরে ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি না কি মুসলিম তোষণ করি! আমি মানবতাকে তোষণ করি। রক্ত দিয়ে দেশকে রক্তাক্ত করা উচিত নয়।’

তার পাল্টা দিলীপ ঘোষ বলেন, ‘অভিযোগ করার দরকার নেই। তার প্রমাণ রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। সবাই জানে উনি ডিভাইড অ্যান্ড রুল নীতি শুরু করেছেন। ইমাম, মোয়াজ্জেম ভাতা থেকে সংবিধান অবজ্ঞা করে মুসলিমদের ওবিসি শ্রেণিতে সংরক্ষণ দিয়েছেন। বাজেটে কত টাকা বরাদ্দ হয়েছে এসসি-এসটি খাতে? মুসলিমদের জন্য বেশি বরাদ্দ করেছেন। অথচ এরাজ্যে এসটি ৫০ শতাংশ। আর ২৭ শতাংশ মুসলিম।’

মমতাকে কটাক্ষ করে দিলীপ আরও বলেন, ওনার বাণী কেউ শুনতে চান না। সকালে নামাজ পড়েন, বিকালে পূজা দেন। যেখানে রাজনীতি করার কথা, সেখানে ধর্মের কথা বলেন। ধর্মের জায়গায় রাজনীতির কথা বলছেন। শোকসভায় গিয়ে রাজনীতি করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকালে নামাজ পড়েন আর বিকালে পূজা দেন

আপডেট টাইম : ১১:০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০