ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শিশুদের জন্য অনিরাপদ ভারত, বলছে সমীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শিশুদের জন্য নিরাপদ নয় ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও ল্যানসেট মেডিকেলের করা এক সমীক্ষায় বিষয়টি উঠে এসেছে।

শিশুদের পরিবেশ এবং সামাজিক কাঠামোর ওপর নির্ভর করে এ সমীক্ষা করা হয়। ১৮৮ দেশের ওপর এ সমীক্ষা চালানো হয়েছে। যেখানে শিশুদের জন্য পরিবেশ এবং সামাজিক নিরাপত্তার দিকে দিয়ে ভারতের অবস্থান ১৩৩ নম্বরে।

সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি)। একটি দেশে শিশুরা সামাজিকভাবে কতটা সুরক্ষিত, তাদের হিংসার শিকার হতে হয় কি না, শিশুদের শিক্ষার ও খাদ্যের অধিকার রক্ষা করা হয় কি না, শিশু আত্মহত্যার হার কত, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মৃত্যুর হার কত, এই ধরনের বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে সমীক্ষকরা তৈরি করেছিলেন ফ্লারিশিং ইনডেক্স (সমৃদ্ধি নির্দেশক)।

সেই তালিকায় ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩৩-এ। মোটামুটি তালিকার তলানির দিকে থাকা ভারতের এ অবস্থান প্রমাণ করে, দেশটিতে শিশুদের নিরাপত্তার অভাব রয়েছে। সমৃদ্ধি নির্দেশক তালিকায় সবার উপরে রয়েছে নরওয়ে। সেরা ১০ এর অন্য দেশগুলো হলো- কোরিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ডেনমার্ক, জাপান, বেলজিয়াম, আইসল্যান্ড ও যুক্তরাজ্য।

এছাড়া, একটি দেশের কার্বন নির্গমনসহ পরিবেশ সংক্রান্ত নানা দিক দেখে তৈরি করা হয় ‘সাসটেইনেবিলিটি ইনডেক্স (উন্নয়ন নির্দেশক)’। সেই তালিকাতে ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ৭৭। এ তালিকায় সবার উপরে রয়েছে বুরুন্ডি। সেরা ১০ এর অন্য দেশগুলো হলো- চাঁদ, সোমালিয়া, কঙ্গো, কেন্দ্রীয় আফ্রিকা, মালাউ, রাওয়ান্ডা, মালি, নাইজার ও মাদাগাস্কার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শিশুদের জন্য অনিরাপদ ভারত, বলছে সমীক্ষা

আপডেট টাইম : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০