ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাকিস্তান প্রধানমন্ত্রী চীনের প্রকৃত বন্ধু চীনের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৪ বার

China's President Xi Jinping (R) shakes hands with Pakistan's Prime Minister Imran Khan (L) before their meeting at the Great Hall of the People in Beijing on April 28, 2019. (Photo by MADOKA IKEGAMI / POOL / AFP)

হাওর বার্তা ডেস্কঃ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে জানিয়েছেন, পাকিস্তান চীনের প্রকৃত বন্ধু। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সাহায্য সামগ্রী পাঠিয়ে তা আরেকবার প্রমাণ করলো দেশটি। খবর সিজিটিএন।

টেলিফোন আলাপে প্রেসিডেন্ট শি জিনপিং, করোনাভাইরাসের সংক্রমণের মুখেও চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

চীনের প্রেসিডেন্ট বলেন, এর মধ্য দিয়েই প্রমাণ হলো ভালো বন্ধু হিসেবে আমরা একে অপরের সুখে দুঃখে পাশে থাকতে পেরেছি।

এসময় চীনের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কোভিড-১৯ রোগ মোকাবিলায় চীনের গৃহীত পরিকল্পনাগুলো জানান। এবং এই লড়াইয়ে বিজয়ী হওয়ার ব্যাপারে তার আস্থার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে চীনের অর্থনীতির ওপর যে প্রভাব এসেছে তা সাময়িক। কঠোর পরিশ্রমের মাধ্যমে এখনও চীন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের প্রতিশ্রুত লক্ষ্য পূরণে সক্ষম।

শি জিনপিং বলেন, যেকোনো পরিস্থিতিতেই চীনের সঙ্গে পাকিস্তান যেমন ভালো সম্পর্ক বজায় রেখেছে একইভাবে চীনও তাদের প্রাধান্যের তালিকায় পাকিস্তানকে ওপরের দিকে রেখেছে।

এদিকে, কোভিড-১৯ প্রতিরোধে চীনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আশা প্রকাশ করে বলেছেন, এ অবস্থা কাটিয়ে শীঘ্রই ঘুরে দাঁড়াবে চীন। তার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাকিস্তান প্রধানমন্ত্রী চীনের প্রকৃত বন্ধু চীনের প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৯:০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০