ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইদলিবে সিরিয়া-তুরস্ক তীব্র লড়াই অন্তত ২৭ জন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইদলিবের কাছে দেশটির সরকারি বাহিনী ও তুরস্কের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সিরীয় বাহিনীর হামলায় তাদের দুই সেনা নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছেন। পাল্টা হামলায় ৫০ জনেরও বেশি সিরীয় সেনাকে হত্যার দাবি করেছে তারা। তবে সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি ব্রিটিশ দাতব্য সংস্থা জানিয়েছে, পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ দাতব্য সংস্থা সিরীয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবারের পাল্টাপাল্টি হামলায় সিরিয়ার সরকার সমর্থক ১১ সেনা ও তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহী গোষ্ঠীর ১৪ সেনা ও দুই তুর্কি সেনা নিহত হয়েছেন।

বিদ্রোহীদের সর্বশেষ অবস্থান ইদলিবের দখল নিতে সম্প্রতি রাশিয়ার সহায়তায় অভিযান জোরালো করেছে সিরীয় বাহিনী। গত বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ইদলিবে তুর্কি সামরিক অবস্থানের আশপাশ থেকে সিরীয় সেনাদের প্রত্যাহার না করা হলে ফেব্রুয়ারির শেষে সেখানে অভিযান চালাবে আঙ্কারা। এরদোয়ানের এই হুমকির একদিনের মাথায় সেখানে তীব্র লড়াইয়ের কথা জানা গেছে।

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে। আর দেশ ছেড়ে পালিয়েছে দেশটির জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ। এদের বেশিরভাগই আশ্রয় নিয়েছে প্রতিবেশী তুরস্কের বিভিন্ন আশ্রয় শিবিরে। ইদলিবে সিরীয় বিদ্রোহীদের সমর্থনে ২০১৭ সাল থেকেই সেনা মোতায়েন রেখেছে তুরস্ক। নতুন করে শরণার্থী সংকটের আশঙ্কায় ফেব্রুয়ারির শুরুর দিকে সিরীয় সীমান্তে ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানসহ অতিরিক্ত সেনা মোতায়েন করে তুরস্ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইদলিবে সিরিয়া-তুরস্ক তীব্র লড়াই অন্তত ২৭ জন নিহত

আপডেট টাইম : ০৮:৫১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০