ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কম্পিউটারের কাট-কপি-পেস্টের ধারনা দেয়া বিজ্ঞানী ল্যারি টেসলার জনকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কম্পিউটারের কাট-কপি-পেস্টের ধারনা দেয়া বিজ্ঞানী ল্যারি টেসলার সোমবার মারা গেছেন। এসময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৪৫ সালে নিউইয়র্কের ব্রোনেক্সে জন্মে নেয়া টেসলার পড়াশুনা করেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে।

স্নাতকে ডিগ্রির পর ল্যারি ‘ইউজার ইন্টারফেস ডিজাইন’ নিয়ে কাজ শুরু করেন। যাতে কম্পিউটার পরিচালন আরও ব্যবহার উপযোগী হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার কাজ করার পর তিনি জেরোক্স’স পালো অ্যালটো গবেষণা কেন্দ্রে (পারস) যোগ দেন ১৯৭৩ সালে।

সেখানেই প্রথম এই কাট-কপি-পেস্ট ধারনাটি তৈরি করেছেন তিনি। পরে তা কম্পিউটার পরিচালন ব্যবস্থায় একটি অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে।

অ্যাপলেও তিনি কাজ করেছেন ১৭ বছর। এরপর এডুকেশন সেটআপ, অ্যামাজন ও ইয়াহুতে অবদান রাখেন ল্যারি।

জেরোক্স জানায়, কাট-কপি-পেস্ট, ফাইন্ড, রিপ্লেসসহ বিভিন্ন ধরনের কম্পিউটারের ধারনা আবিষ্কারে অবদান রেখেছেন টেললার। তার বিপ্লবী ধারনাগুলোর কারণেই আজ কর্মস্থলে আমরা সহজে কাজ করতে পারছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কম্পিউটারের কাট-কপি-পেস্টের ধারনা দেয়া বিজ্ঞানী ল্যারি টেসলার জনকের মৃত্যু

আপডেট টাইম : ০৭:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০