ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তিতুমীর কলেজে ৫টি বাস দেওয়ার ঘোষণা আব্দুল কাদির মোল্লার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি তিতুমীর কলেজের সংকট নিরসনে ভূমিকা রাখায় বিশিষ্ঠ দানবীর নরসিংদীর কৃতি সন্তান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  আজ (১৯ ফেব্রুয়ারি) শহীদ বরকত মিলনায়তনে কলেজের শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের জন্য তিনি ৫টি বাস উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দেন।

সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.আশরাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোসা. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদির মোল্লা বলেন, মাত্র একশত ষাট টাকা জোগাড় করতে না পারায় মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কস পেয়েও আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারিনি। দারিদ্রের কষাঘাতে জর্জরিত জীবনে একের পর এক জীবনযুদ্ধে অবতীর্ণ হয়েছি। একে একে পরিবারের সবাইকে হারিয়েছি।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী ১৯৭৪ সালের দুর্ভিক্ষে বিনা খাবারে বিনা চিকিৎসায় আমার বাবা মারা যায়। তারপর আমার মা-কে হারাই। এত কিছুর পরও হতাশ হইনি। তাই সমস্যার সমাধান খুঁজে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাস্তবতা মেনে নিতে হবে তবে হার মানা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তিতুমীর কলেজে ৫টি বাস দেওয়ার ঘোষণা আব্দুল কাদির মোল্লার

আপডেট টাইম : ০৬:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০