ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনায় মোকাবিলায় সিঙ্গাপুরের দক্ষতায় মুগ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় নগররাষ্ট্র সিঙ্গাপুরের দক্ষতা ও ব্যবস্থাপনায় মুগ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস। গত সোমবার এ বিষয়ে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী গান কিম ইয়ংয়ের সঙ্গে কথা বলেছেন ডব্লিউএইচও’র মহাপরিচালক। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ড. ট্রেডস বলেন, (করোনাভাইরাস) সংক্রমণ বন্ধ, আক্রান্তদের খুঁজে বের করা, খোঁজ-খবর নেয়া ও যোগাযোগ রক্ষার ক্ষেত্রে তাদের (সিঙ্গাপুর) প্রচেষ্টায় আমরা মুগ্ধ। সিঙ্গাপুর কাউকে বাদ দিচ্ছে না; তারা ইনফ্লুয়েঞ্জা-জাতীয় অসুস্থতা, নিউমোনিয়াসহ এ ধরনের ঘটনায় সবাইকে পরীক্ষা করছে। তারা এখনও সম্প্রদায়ভিত্তিক সংক্রমণের কোনও প্রমাণ পায়নি।

গত ২৩ জানুয়ারি ছোট্ট দেশটিতে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হন। এর দুই সপ্তাহ পরই ভাইরাস প্রাদুর্ভাবে ঝুঁকির সতর্কতা হলুদ থেকে কমলায় উন্নীত করে দেশটির সরকার।

বুধবার সিঙ্গাপুরে নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে দু’জন গ্রেস অ্যাসেম্বলি অব গড চার্চ এবং একজন লাইফ চার্চ ও মিশনের সঙ্গে সম্পর্কিত। তৃতীয়জনের সাম্প্রতিক চীনভ্রমণ বা আগের আক্রান্তদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাকে প্রথমে ডেঙ্গু-আক্রান্ত হিসেবে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছিল। পরে করোনাভাইরাস শনাক্তের পর ওই ওয়ার্ডের বাকিদেরও আলাদা রুমে পাঠানো হয়।

jagonews24

এদিন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আরও পাঁচ কোভিড-১৯ রোগী। এর মধ্যে রয়েছেন সিঙ্গাপুরে করোনা আক্রান্ত প্রথম রোগীও। গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি। তার ছেলেও ভাইরাস আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠছেন। শিগগিরই তিনিও হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

দেশটিতে এখন পর্যন্ত মোট ৩৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। হাসপাতালে ভর্তি অন্যদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা স্থিতিশীল। তবে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন, তাকে আইসিইউতে রাখা হয়েছে। দেশটিতে আরও চার বাংলাদেশি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে ২ হাজার ৫৯৩ জনকে চিহ্নিত করেছে, যাদের সঙ্গে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের যোগসূত্র রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ১৭২ জন কোয়ারেন্টাইনে রয়েছেন এবং এর সময়সীমা পূর্ণ করেছেন অন্তত ১ হাজার ৪২১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনায় মোকাবিলায় সিঙ্গাপুরের দক্ষতায় মুগ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট টাইম : ০৬:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০