হাওর বার্তা ডেস্কঃ সরকারি বাসের সাথে-কন্টেইনার লরির সংঘর্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের তামিলনাড়ুর তিরুপুর জেলার আভানাশি সহরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি বেঙ্গালুরু থেকে থিরুভানাথাপুরাম যাচ্ছিল।
বিপরীত দিক থেকে আসছিল লরিটি। ভোর সাড়ে ৪টার সময় ওই দুর্ঘটনা ঘটে। সরকারি ওই বাসে ৪৮ জন যাত্রী ছিলেন। হতাহতদের তিরুপুর সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
Reporter Name 

























