ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফের বিতর্কিত মন্তব্য যোগীর মরতে এলে কীভাবে বাঁচবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কথায় কাজ না হলে গুলি চলবে, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে শাহিনবাগের উদ্দেশে এমনই ‘জ্বালাময়ী’ ভাষণ দিয়েছিলেন তিনি। তার রেশ না কাটতেই এবার বিধানসভায় দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেন যোগী। খবর আনন্দবাজার পত্রিকার।

সিএএ বিরোধী বিক্ষোভে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ শুরু থেকেই। সে অভিযোগের সাফাই গেয়ে বুধবার যোগী বললেন, ‘যদি কেউ মরার জন্যই আসে তাহলে সে বাঁচবে কী করে?’ নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শুধু উত্তরপ্রদেশেই ২০ জনের মৃত্যু হয়েছে।

এ ‘হত্যাকাণ্ডের’ পক্ষে যুক্তি দিয়ে যোগী জানান, ‘বিক্ষোভকারীদের কেউই পুলিশের গুলিতে মরেনি। যে ক’জন মারা গিয়েছেন তারা দাঙ্গাবাজদের গুলিতেই মারা গিয়েছেন। কেউ যদি রাস্তায় নামে মানুষকে গুলি করবে বলে, তাহলে হয় সে মরবে না হয় পুলিশ মরবে।’

সংসদে কেন্দ্রীয় সরকার বিতর্কিত সিএএ পাশ করারি পর ডিসেম্বরের মধ্যভাগে বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশে। পুলিশের গুলিতেই ২০ জন আন্দোলনকারীদের মৃত্যু হয়েছে বলে সেইসময় অভিযোগ ওঠে। বিভিন্ন ভিডিও ফুটেজেও এর নানান প্রমাণ পাওয়া যায়। এমনকি মিছিলে গুলি চালানোর কথা সংবাদমাধ্যমে স্বীকার করেন বিজনৌরের পুলিশ সুপার সঞ্জীব ত্যাগীও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফের বিতর্কিত মন্তব্য যোগীর মরতে এলে কীভাবে বাঁচবে

আপডেট টাইম : ০৮:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০