ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জুন থেকে ভূমি সেবা এক ছাদের নিচে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভূমি সেবা দেয়া সব দফতর ও সংস্থাকে এক ছাদের নিচে আনা হচ্ছে। ‘এক জায়গায় সব সেবা (ওয়ান স্টপ সার্ভিস)’ দিতে ঢাকার তেজগাঁও এলাকায় নির্মাণাধীন ভূমি ভবন কমপ্লেক্সের কার্যক্রম শুরু হবে আগামী জুন মাসে।

বুধবার ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনের সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে প্রকল্প পরিচালক এ তথ্য জানান।

ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভূমি ভবনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের ঘোষণা দেন মন্ত্রী।

ভূমি মন্ত্রণালয়ের সব সেবা দেয়া দফতর ও সংস্থা একই ছাদের নিচে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যক্রম পরিচালনা করলে ‘ভূমি সেবা হচ্ছে ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এ প্রতিপাদ্যে চলমান ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করেন ভূমিমন্ত্রী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০তলা ভিত্তি বিশিষ্ট প্রায় ১০৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দুটি বেজমেন্টসহ ১৩তলা ভূমি ভবন কমপ্লেক্সে ৩১ হাজার বর্গমিটারের বেশি স্থান সংকুলান হবে। এতে ১৫০টি গাড়ি পার্কিংয়ের সুবিধাও থাকবে। এ ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর, ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড ইত্যাদি অফিস ছাড়াও ফুড ক্যাফে, প্রার্থনা স্থান, ব্যাংক ও বুথ ইত্যাদি স্থাপনের পরিকল্পনা রয়েছে। গণপূর্ত অধিদফতর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের যৌথ তত্ত্বাবধানে ‘ভূমি ভবন কমপ্লেক্স’ নির্মিত হচ্ছে।

পরিদর্শনের সময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. আবদুল হকসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জুন থেকে ভূমি সেবা এক ছাদের নিচে

আপডেট টাইম : ০৮:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০