ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা এরদোগান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা নিয়ে একটি জরিপ করেছে গ্যালাপ ইন্টারন্যাশনাল। এতে সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা হিসেবে সূচকে এগিয়ে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এছাড়াও বিশ্বের পঞ্চম জনপ্রিয় নেতা হলেন তিনি।

বিশ্বের মুসলমানদের মধ্যে এরদোগানের যেখানে ৩০ শতাংশ, সেখানে সৌদি সালমান বিন আবদুল আজিজের ২৫ শতাংশ জনপ্রিয়তা রয়েছে। আর ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির জনপ্রিয়তা ২১ শতাংশ।-খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের

জরিপে দেখা গেছে, জার্মানির চ্যান্সেলর অঞ্জেলা মেরকেলের ৪৬ শতাংশ জনপ্রিয়তা রয়েছে। তারপরেই রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তার জনপ্রিয়তা ৪০ শতাংশ।

এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৩৬ শতাংশ, ট্রাম্পের ৩১ শতাংশ জনপ্রিয়তা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের পরেই ৩০ শতাংশ জনপ্রিয়তা নিয়ে পঞ্চম স্থানে তুরস্কের এরদোগান।

১৯৭৭ সালে ডা. জর্জ গ্যালাপ প্রথম জনপ্রিয়তার এই সূচক নির্ণয় শুরু করেন। এরপর প্রতিবছরই শেষের দিকে গ্যালাপ ইন্টারন্যাশনাল এন্ড অফ ইয়ার সার্ভেই প্রকাশ করা হচ্ছে।

চলতি বছরে বিশ্বের ৫০টি দেশে এই জরিপ করা হয়েছে। বিশ্বব্যাপী পঞ্চাশ হাজার ২৬১ জন জরিপে অংশ নিয়েছেন। প্রতিটি দেশ থেকে এক হাজার নারী-পুরুষ এই জরিপে প্রতিনিধিত্ব করেন। নভেম্বর ও ডিসেম্বরে মুখোমুখি, টেলিফোন ও অনলাইনে তারা ভোট দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা এরদোগান

আপডেট টাইম : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০