ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে রোপা আমন আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে রোপা আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার চলতি রোপা আমন মৌসুমে কিশোরগঞ্জ সদর উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে কিশোরগঞ্জ সদরে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০ হাজার ৬৫০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে প্রায় ১০ হাজার ৭শ’ হেক্টর জমিতে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ বেশি হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন জানান, রোপা আমনের আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তবে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে রোপা আমন আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

আপডেট টাইম : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০