ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় মা হয়েছে আরবীয় ঘোড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার জাতীয় চিড়িয়াখানায় একটি আরবীয় ঘোড়া মা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টায় পার্বতী নামের এই ঘোড়া একটি পুরুষ বাচ্চার জন্ম দিয়েছে।

জানা গেছে, নবজাতক বাচ্চার বাবাও আরবীয়। নাম বাহাদুর শাহ। মা পার্বতী ও বাবা বাহাদুর শাহ দুজনের জন্মও হয়েছিল ঢাকার চিড়িয়াকানাতেই।

নতুন এই অতিথিকে দেখতে রীতিমতো ভিড় বাড়ছে চিড়িয়াখানায়। মা-বাবার সঙ্গে নতুন এই অতিথি বর্তমান চিড়িয়াখানার এল ১৯ নম্বর সেডে রয়েছে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. নুরুল ইসলাম জানান, নতুন অতিথির নাম দু-একদিনের মধ্যে ঠিক করা হবে। বর্তমানে মা পার্বতী ও সদ্যোজাত বাচ্চাটি ভালো আছে। মায়ের দুধ পান করে এটি আপন মনে ঘুরে বেড়াচ্ছে।

ঘোড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীগুলোর একটি। ভারত, পাকিস্তান, রাশিয়া ও আফ্রিকার বন-জঙ্গলে ঘোড়া পাওয়া যায়। এ প্রাণীর প্রধান খাদ্য শস্যদানা, ঘাস, ফল ও গাছের পাতা।

প্রাণীটি ২০ থেকে ২২ বছর বেঁচে থাকে। ১১ থেকে ১২ মাস গর্ভধারণের পর একটি বাচ্চার জন্ম দেয়। বর্তমানে রাজধানীর চিড়িয়াখানায় পাঁচটি ঘোড়া আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় মা হয়েছে আরবীয় ঘোড়া

আপডেট টাইম : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০