ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনাভাইরাস কেড়ে নিলো উহান হাসপাতালের পরিচালককে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনে কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারী আকার ধারণ করার পর নির্ঘুম ও নিরবিচ্ছিন্ন কাজ করে চলেছেন চিকিৎসক-নার্সসহ সব মেডিকেল স্টাফরা। ভাইরাস আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি তারাও আক্রান্ত হওয়ার মারাত্মক এবং সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থেকেও কাজ করে চলেছেন। তবে তার মাসুলও দিতে হচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন কোভিড-১৯ ভাইরাসের কেন্দ্রস্থল উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ভাইরাসের প্রকোপের শুরু থেকেই রোগী ও মেডিকেল স্টাফদের সঙ্গে থেকে তাদের উৎসাহ ও প্রেরণা যোগাচ্ছিলেন লিউ। কিন্তু শেষ পর্যন্ত তাকেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের কোন হাসপাতালের প্রধান হিসেবে প্রথম প্রাণ গেছে লিউ এর। গত শুক্রবার এই হাসপাতালেরই লিউ ফ্যান নামে ৫৯ বছর বয়সী এক নার্স মারা যান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

উচ্যাং হাসপাতালের সংশ্লিষ্টদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, লিউর মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা। একজন চিকিৎসক জানিয়েছেন, লিউ বেশ সুস্থ-সবল মানুষ ছিলেন। করোনাভাইরাস তাকেও কেড়ে নেবে, ভাবতে পারছেন না কেউ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত শুধুমাত্র চীনের মূল ভূখন্ডে ১৮৬৮ জন নিহত এবং ৭২ হাজার ৪৬৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১১ হাজারের বেশি রোগীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া চীনের বাইরে অন্তত ২৭টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনাভাইরাস কেড়ে নিলো উহান হাসপাতালের পরিচালককে

আপডেট টাইম : ১০:১৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০