ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সারা দুনিয়া চাপ দিলেও সিএএ থেকে সরবো না: মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে গোটা ভারত জুড়ে চলছে বিক্ষোভ। তারপরও এই আইন থেকে পিছু হটবেন না বলে সাফ জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন মোদি। কিন্তু সেখানে না গিয়ে তিনি বারানসিতে ছুটে যান। সেখানে গিয়ে নাগরিকত্ব আইন নিয়ে সরকারের একরোখা মনোভাব আবারও স্পষ্ট করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি সংশোধিত নাগরিকত্ব আইন এবং জম্মু–কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্তে অনড় থাকবেন বলে জানান।

এর মাধ্যমে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে এত বিক্ষোভ এত প্রতিবাদকে একবাক্যে উড়িয়ে দিলেন তিনি। সংশোধিত নাগিরকত্ব আইন ইস্যুতে সাধারণ মানুষেরা কেন প্রতিবাদ জানাচ্ছেন, তা তিনি শুনতেই চান। সাধারণ মানুষের বক্তব্যের কোনও মূল্যই নেই প্রধানমন্ত্রীর কাছে। এদিন আবারও সেটা স্পষ্ট করে দিলেন তিনি।

রোববার বারানসির এক জনসভায় মোদি বলেন, ‘জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হোক বা নাগরিকত্ব সংশোধনী আইন, দুটোই দেশের স্বার্থে প্রয়োজন ছিল। যতই চাপ আসুক না কেন, আমরা নিজের সিদ্ধান্ত নিয়ে অনড় থাকছি এবং থাকব।’

জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে দেশে আন্দোলনের কোনও চাপ পড়েনি। কিন্তু সিএএ নিয়ে আন্দোলন এখনও বর্তমান। এর মধ্যেই কিনা বারানসিতে এ ধরনের একগুয়ে মনোভাব প্রকাশ করলেন মোদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সারা দুনিয়া চাপ দিলেও সিএএ থেকে সরবো না: মোদি

আপডেট টাইম : ০৬:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০