ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ক্যামেরুনে ২২ জনকে পুড়িয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এনতুম্বো গ্রামে কমপক্ষে ২২ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। জাতিসংঘের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবারের এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে দেশটির একটি বিরোধী দল এমন হত্যাকাণ্ডের জন্য সেনাবাহিনীকে দায়ী করছে।

এদিকে ক্যামেরুনের ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গত তিন বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। তবে সম্প্রতি পুড়িয়ে হত্যার ঘটনায় দেশটির সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৪ জন শিশু রয়েছে। এছাড়া নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকেই ক্যামেরুনে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করছে সরকার। ক্যামেরুনের বিচ্ছিন্নতাবাদীরা আম্বাজোনিয়া নামের এক নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করায় এই লড়াইয়ের শুরু হয়। ক্যামেরুন সরকার ওই বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে। ক্যামেরুনে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারের দ্বন্দ্বে এই পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্র্য় নিয়েছেন আরো ৭০ হাজার মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ক্যামেরুনে ২২ জনকে পুড়িয়ে হত্যা

আপডেট টাইম : ১২:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০