ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০ নতুন সংক্রমিত ২০৪৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০ জনে দাঁড়িয়েছে। রবিবার মারা গেছেন ১০৫ জন। এর মধ্যে অন্তত একশ’ জনই হুবেই প্রদেশের। নতুন করে আক্রান্ত হওয়া দুই হাজার ৪৮ জনের মধ্যে ১ হাজার ৯৩৩ জনই হুবেই প্রদেশের।

চীনের স্বাস্থ্য কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের স্বাস্থ্য কমিশন বলছে, করোনাভাইরাসে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭০ হাজার ৫৪৮ জনে।

জানা গেছে, ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে নতুন কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে হুবেই কর্তৃপক্ষ। প্রদেশটির রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ব্যক্তিগত যান চলাচল।

চীনে ইতোমধ্যেই করোনাভাইরাসের উপসর্গ গোপন করাকে ফৌজদারি অরপাধ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির একটি আদালত। একইসঙ্গে আক্রান্ত হওয়ার উপসর্গ কেউ ইচ্ছাকৃতভাবে গোপন করলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ভাইরাস এখন পর্যন্ত অন্তত ২৪টি দেশে শনাক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭০ নতুন সংক্রমিত ২০৪৮

আপডেট টাইম : ১০:০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০