ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

লালমনিরহাট ও টাঙ্গাইলে ট্রাক শিক্ষক ও ৩ শিক্ষার্থীসহ সড়কে নিহত ১৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটোর, লালমনিরহাট ও টাঙ্গাইলে ট্রাক ও বাসচাপায় প্রধান শিক্ষক ও তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল উল্টে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার এসব দুর্ঘটনা ঘটে।

একইদিন এবং শনিবার রাতে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ১১ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৯২ দিনে সড়কে প্রাণ হারালেন ২৪৩৮ জন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর।

সিরাজগঞ্জ : কামারখন্দে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও অন্তত ২৪ জন। রোববার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলবাড়ী গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী শাপলা খাতুন (২৭)। অন্যদের পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনজিল হক জানান, বগুড়া থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে একটি মোটরসাইকেলকে সাইড দিতে নেয়। এ সময় বাসটি

নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। মোটরসাইকেলটিও রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী ও পুরুষ যাত্রী এবং মোটরসাইকেল আরোহী শাপলা খাতুন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সিংড়া (নাটোর) : সিংড়ায় ট্রাকের ধাক্কায় মো. মিনহাজুর রহমান মিঠু (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ময়েন উদ্দিন বাবু নামে অপরজন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবক সিংড়ার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পৌর শহরের নিংগইন মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।

রোববার নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে তারা ডিপিএড প্রশিক্ষণের জন্য সিংড়া থেকে নাটোর শহরের পিটিআইতে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দু’জন গুরুতর আহত হন। পরে তাদের নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রধান শিক্ষক মিনহাজুরকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট : আদিতমারী উপজেলায় ট্রাকের চাপায় নুরনবী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের নামুড়ি বাজারে এ ঘটনা ঘটে। নুরনবী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের ইছার আলীর ছেলে।

তিনি দুহুলী টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে গল্প করছিল নুরনবী। এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী (টাঙ্গাইল) : রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় গোলচত্বর এলাকায় বাসচাপায় দুই ছাত্র নিহত হয়েছেন। তারা হলেন- লক্ষ্মীপুর জেলার মনোহরপুরের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মাইন উদ্দিন হামীম (২২) ও গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের সাইদুরের মেয়ে সাহিদা রহমান নদী (২৬)।

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোবিন্দগঞ্জ ট্রাভেলসের একটি বাস দুই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

যশোর : ঝিকরগাছায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মোল্লা ব্রিকসের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান (৩০) মনিরামপুর উপজেলার রামপুর গ্রামের জগবন্ধু রায়ের ছেলে। তিনি কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

সোনাইমুড়ি (নোয়াখালী) : সোনাইমুড়ি পৌরসভায় যাত্রীবাহী বাসচাপায় সাহাবউদ্দিন (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের সোনাইমুড়ি বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন সোনাইমুড়ি পূর্বপাড়া এলাকার চান মিয়া ব্যাপারী বাড়ির আবদুল মোতালেবের ছেলে। স্থানীয়রা জানান, নিহত সাহাব উদ্দিন একজন দিনমজুর ছিলেন।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মামুন হোসেন (২৫) নামে চাকরি প্রত্যাশী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার রাজাপুর-জোনাইল সড়কের গোপালপুর সৈয়দ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন গোপালপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স পাস করে চাকরির চেষ্টা করছিলেন।

ফতুল্লা (নারায়ণগঞ্জ) : রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম সেন্টু মিয়া সরকার (৪৫)। তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুরের ব্যাংক কলোনি এলাকার তারা মিয়া সরকারের ছেলে।

পুলিশ জানায়, সেন্টু মিয়া রাস্তা পার হওয়ার সময় নারায়ণগঞ্জগামী কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ (গাজীপুর) : রোববার সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর ফুলদি এলাকায় ইজিবাইক উল্টে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম শায়েস্তা খাতুন। তিনি বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।

নিহত শায়েস্তা খাতুন ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

সাতক্ষীরা : রোববার ভোরে কোচের চাপায় প্রাণ হারালেন ট্রলিচালক কামরুল ইসলাম (৫০)।

সাতক্ষীরা যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রলিচালক ইট নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তিনি চাকার নিচে পড়ে মারা যান। নিহত কামরুলের বাড়ি সদর উপজেলার ইন্দিরা গ্রামে।

কুষ্টিয়া : ভেড়ামারায় ট্রাকচাপায় আবদুল হান্নান সরকার (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হান্নান সিরাজগঞ্জ জেলার রায়পুর এলাকার সোলাইমান সরকারের ছেলে। তিনি ব্র্যাক এনজিওতে কাজ করতেন।

শেরপুর : ঝিনাইগাতীতে ট্রাকচাপায় মোবারক হোসেন (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী এলাকার তিনানী-নন্নী সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোবারক পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের মৃত আবদুল গনির ছেলে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর-খলিলপুর সড়কের ঘনশ্যামপুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত নুরি পালের ছেলে ইদ্রিস পাল (৫০) ও পাশের গ্রামের সুবোধ শেখের ছেলে মুনা শেখ (৪৫)।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকা উপজেলায় দুই বাসের সংঘর্ষে অন্তত ১৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া : জয়পুরহাট সীমান্ত থেকে মোটরসাইকেলে ফেনসিডিল নিয়ে বগুড়ায় আসার পথে সড়ক দুর্ঘটনায় জয় (৩০) নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন দু’জন। তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে তাদের আটক করা হয়। রোববার সকালে বগুড়া শহরতলীর বারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দু’জন হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীতানাথপুর গ্রামের এমদাদুল হকের ছেলে শহিদ হোসেন ও একই এলাকার নান্টু বিশ্বাসের ছেলে সোহেল রানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

লালমনিরহাট ও টাঙ্গাইলে ট্রাক শিক্ষক ও ৩ শিক্ষার্থীসহ সড়কে নিহত ১৮

আপডেট টাইম : ১০:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০