ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চীনে ৩ হাজার বছরের পুরনো ওষুধে করোনাভাইরাসের চিকিৎসা চলছে!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনসহ সারা বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে শুধু চীনেই মারা গেছেন ১ হাজার ৬৬৫ জন। আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫০০ জন।

তবে করোনাভাইরাস থেকে বাঁচার উপায় এখনও না মিললেও চীনে ৩ হাজার বছরের পুরনো ওষুধে করোনাভাইরাসের চিকিত্সা চলছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ নিউজের বরাতে জিনিউজ এ তথ্য জানিয়েছে।

হুবেই প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান ওয়াং হেশেং জানিয়েছেন, চীনের উহানের হাসপাতালে প্রায় তিন হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী চীনা ওষুধের ব্যবহার করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সা করা হচ্ছে।

তিনি জানান, ইতিমধ্যে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের বিশেষজ্ঞদের একটি দল পৌঁছেছে হুবেই প্রদেশে।

হেশেংয়ের দাবি, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের প্রয়োগে ইতিমধ্যে কিছুটা আশাব্যঞ্জক ফলও পেয়েছেন তারা। ১৫ হাজার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের মাধ্যমে চিকিত্সার জন্য গড়ে তোলা হয়েছে নতুন দুটি হাসপাতালও।

এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত তেমন কোনো ওষুধ আবিষ্কার করতে পারেননি। তবে বিজ্ঞানীরা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার উপায় হিসেবে মাস্কে মুখ-নাক ঢেকে বেরোনোর পরামর্শ দিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চীনে ৩ হাজার বছরের পুরনো ওষুধে করোনাভাইরাসের চিকিৎসা চলছে!

আপডেট টাইম : ০৯:৫৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০