ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ শপথ নিচ্ছেন কেজরিওয়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তৃতীয় বারের মত দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। আজ রোববার রাজধানীর রামলীলা ময়দানে শপথ গ্রহণ করবেন তিনি। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে উত্তর প্রদেশের বারানসিতে একাধিক প্রকল্পের উদ্বোধন করতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। ফলে কেজরিওয়ালের শপথগ্রহণে মোদির উপস্থিত থাকা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

ভারতের শীর্ষ গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে জয়ী ৮ বিজেপি বিধায়ককেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন কেজরিওয়াল। তবে বিজেপি বিরোধী কোনও দলের কোনও নেতার নাম অতিথি তালিকায় নেই বলে জানা গিয়েছে। এমনকি নেই অন্য রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীর নামও। তার জায়গায় রাজধানীর বিভিন্ন স্কুল থেকে কমপক্ষে ৫০ জন শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী শিক্ষার্থী, অটো চালক, এবং সাফাইকর্মীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানের জন্য কড়া সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রায় ৩ হাজার নিরাপত্তা কর্মী এদিন মাঠে থাকবেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। থাকছে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন।

২০১৫ সালে ১৪ ফেব্রুয়ারি শপথ নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। রামলীলা ময়দানেই হয়েছিল সেই অনুষ্ঠান। তার আগে ২০১৩ সালে তার প্রথম শপথগ্রহণ অনুষ্ঠানও হয়েছিল এ ময়দানেই।

সম্প্রতি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরেছেন কেজরিওয়াল। দিল্লিতে ৭০টি আসনের মধ্যে ৬২-তেই জয়ী হয়েছে তার আম আদমি পার্টি (আপ)। মণীশ সিসৌদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাস গহলৌত, ইমরান হুসেন, রাজেন্দ্র গৌতমের মতো নেতারা এবারেও কেজরিওয়াল সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে পাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সেইসঙ্গে অতিশী মারলেনা এবং রাঘব চাড্ডারাও মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এ নিয়ে আপের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি যদিও, তবে শনিবার রাতেই সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেন কেজরিওয়াল।

সেখানে আগামি পাঁচ বছর কোন পথে আগাবে দিল্লি, কি কি কাজ করা হবে, প্রথম তিন মাসে কোন ক্ষেত্রগুলিকে প্রাধান্য দেওয়া হবে তা নিয়ে বিশদ আলোচনা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ শপথ নিচ্ছেন কেজরিওয়াল

আপডেট টাইম : ০১:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০