ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অনেকে মঞ্চের পাশে চেহারা দেখানোর রাজনীতি করেন: শামীম ওসমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের বন্দরের কদমরসুল এলাকায় জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান দুঃখ করে বলেন, রাজনীতিটাই এখন রাজনীতিবিদদের কাছে অনেকটাই অনুপস্থিত। এখন অনেকেই রাজনীতি করেন মঞ্চের পাশে এসে চেহারা দেখানোর জন্য এবং সেই চেহারাকে পরে পুঁজি করে নিজের আর্থিক মুনাফার জন্য।

শামীম ওসমান বলেন, আমি স্পষ্টভাষী লোক, স্পষ্ট ভাষায় কথা বলতে চাই। সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষ ও খারাপ মানুষ যেখানে আছে, রাজনীতির ভেতরেও ভালো মানুষ ও খারাপ মানুষ আছে।

‘মানুষ অনেক কথা বলতে পারে। রাজনীতিতে পকেট ভরার জন্যই অনেকের সৃষ্টি হয়। পকেট খোলার জন্য খুব কম মানুষ থাকে। পকেট থেকে পয়সা বের করে দিতে কষ্ট হয় অনেকের। সেই অর্থ যদি তার শ্রমের অর্থ হয়, সেই অর্থ দিতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। লুটের টাকা খরচ করা যায় রাজনীতিতে চমক সৃষ্টি করার জন্য’-যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অনেকে মঞ্চের পাশে চেহারা দেখানোর রাজনীতি করেন: শামীম ওসমান

আপডেট টাইম : ১২:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০