ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ফের রকেট হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কিন সেনা ঘাঁটিতে আবারো রকেট হামলা চালানো হয়েছে। রবিবার ভোরের দিকে এই রকেট হামলা চালানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, কয়েক দফা চালানো এই হামলায় কোন হতাহত কিংবা উল্লেখযোগ্য ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত কিরকুকে একটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। কাসেম সোলাইমানির মৃত্যুতে ৪০ দিনের শোক শেষ হওয়ার পর ইরানের পক্ষ থেকেই তখন ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হয়।

এর আগে ইরাকে মার্কিন কে১ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে গত বছরের ২৭ ডিসেম্বর। তখন প্রায় ৩০টি রকেট হামলায় নিহত হয় এক মার্কিন ঠিকাদার। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিহত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা। এর কয়েক পর বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।তখন ইরান দাবি করে, ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় কমপক্ষে ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া ২০০ মার্কিন সেনা আহত হওয়ার কথা জানায় ইরান। কমান্ডার কাসেম সোলাইমানীর হামলার প্রতিশোধ নিতেই তখন ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ফের রকেট হামলা

আপডেট টাইম : ১০:০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০