ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনাভাইরাস নতুন এক আতঙ্কের নাম রোগীদের মার্শাল আর্ট শেখাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস নতুন এক আতঙ্কের নাম। চীন থেকে এই ভাইরাসের জন্ম। তবে কিভাবে তা এখনো জানা যায়নি। জানার চেষ্টা চলছে। চলছে এই রোগের প্রতিষেধক তৈরির কাজ। এই ভাইরাসের আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মারা গেছেন ১৫০০। আক্রান্ত হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সাবাই।

চীনের এমন পরিস্থিতিতে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যায়, কয়েকজন চীনা স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মার্শাল আর্ট শেখাচ্ছেন। মূলত কোয়ারেন্টাইন থাকাকালে রোগীদের সক্রিয় রাখতে মার্শল আর্ট শেখানো হচ্ছে। পূর্ব চীনের আনহুই প্রদেশের একটি হাসপাতালের ওয়ার্ডে এই শিক্ষা কার্যক্রম চলে।

মার্শাল আর্ট প্রশিক্ষককের নাম ঝাং চাও। ২০ বছর বয়সী ঝাং নিজের জীবন বাজি রেখে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, তুলনামূলক কম অসুস্থ্য রোগীকে মার্শল আর্ট অনুশীলন করাচ্ছেন ঝাং। ওই রোগীকে তিনি ধীরে ধীরে অনুশীলন করতে বলেন।

ওই রোগীকে যে ধরনের মার্শল আর্ট শেখানো হচ্ছে তা ‘থাই চি’ নামে পরিচিত। এটি অনুশীলন করলে শরীর ভালো থাকে। চীনারা বিশ্বাস করেন, এই ধরনের মার্শাল আর্ট অনুশীলনে স্বাস্থ্য ভালো থাকে। সেই সঙ্গে শরীরের ভারসাম্য ঠিক থাকে; বিশেষ করে বয়স্কদের।

ঝাং চাও মনে করেন, ‘থাই চি’ অনুশীলন করলে করোনাভাইরাস আক্রান্তরা সক্রিয় থাকবেন। সেই সঙ্গে অসুস্থতার প্রতি এক ধরনের ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারবেন। তিনি জানান, এটি আসলে দেখতে অনেক সহজ মনে হবে কিন্তু অনেক কঠিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনাভাইরাস নতুন এক আতঙ্কের নাম রোগীদের মার্শাল আর্ট শেখাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা

আপডেট টাইম : ০১:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০