ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের একটি মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের কে-ওয়ান ঘাঁটিতে এ হামলা হয়। তবে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো দেশ বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। অপরদিকে আরব সাগরে ইরানের দেড়শ’ ক্ষেপণাস্ত্র জব্দ করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এএফপি, রয়টার্স।

সেনাঘাঁটিতে হামলা : ইরাকি ও মার্কিন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ২৭ ডিসেম্বর কে-ওয়ান ঘাঁটিতে অন্তত ৩০টি রকেট হামলা হয়েছিল। এতে এক মার্কিন ঠিকাদার নিহত হন। এ ঘটনার জন্য ইরান ঘনিষ্ঠ ইরাকি সামরিক গোষ্ঠী কাতায়িব হিজবুল্লাহকে দায়ী করে যুক্তরাষ্ট্র। পরে তাদের পাল্টা হামলায় প্রাণ হারান অন্তত ২৫ হিজবুল্লাহ সেনা। এর কয়েকদিন পর ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহ-প্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সোলাইমানির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক পালন শেষে বৃহস্পতিবার কে-ওয়ান ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটল।

দেড়শ’ ইরানি ক্ষেপণাস্ত্র জব্দ : দেড়শ’ ট্যাংকবিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র ও স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রসহ ইরানের উৎপাদিত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করার দাবি করেছে মার্কিন নৌবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, রোববার আরব সাগরে একটি ঐতিহ্যবাহী নৌযান ডোয়ায় করে গাইডেড ক্ষেপণাস্ত্র ক্রুজার নোরম্যান্ডি নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলো জব্দ করা হয়েছে। জব্দ ট্যাংকবিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রগুলো রুশ প্রযুক্তিতে তৈরি। যার মধ্যে তিনটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও রয়েছে। নভেম্বরেও ইরানি অস্ত্র ভাণ্ডার জব্দ করার দাবি করেছিল মার্কিন সেনাবাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জন্য সরবরাহ করা ইরানি অস্ত্র জব্দ করছে। জাতিসংঘের প্রস্তাব অনুসারে, দেশের বাইরে অস্ত্র সরবরাহ, বিক্রি ও হস্তান্তর করতে পারবে না ইরান। ইয়েমেনে হুতি নেতাদের অস্ত্র সরবরাহেও নিষেধাজ্ঞা রয়েছে। কারণ হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিদেশি বিশেষজ্ঞ ও ইরান থেকে পাচার করা যন্ত্রাংশ দিয়ে তারা বিশাল অস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

আপডেট টাইম : ০৮:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০