ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাকিস্তানির বদলে ভারতীয় বংশোদ্ভূত অর্থমন্ত্রী নিয়োগ দিলো ব্রিটেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। বরিস জনসনের ব্রেক্সিট পরবর্তী মন্ত্রিসভা পুনর্গঠনে মতপার্থক্যের জেরে পাকিস্তানি বংশোদ্ভুত অর্থমন্ত্রী সাজিদ জাভেদ পদত্যাগের ঘোষণা দেয়ায় তার স্থলে ঋষিকে অর্থমন্ত্রী পদে নিয়োগ দেয়া হলো।

৩৯ বছর ঋষি এর আগে ব্রিটেনের রাজস্ব বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের চেয়ারম্যান নারায়ণমূর্তির জামাতা। এর আগে আরেক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব পদে নিযুক্ত হন। তারপরই বরিস জনসনের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ঋষি সুনাক।

ঋষির জন্ম ব্রিটেনের হ্যাম্পশায়ারে। তার পূর্বপুরুষরা পাঞ্জাব থেকে পূর্ব আফ্রিকায় যাওয়ার পর, সেখান থেকে চলে যান ব্রিটেনে ৷ সেখানেই বসবাস শুরু করেন তারা ৷

২০১৫ সাল থেকে ইয়র্কশায়ারের রিচমন্ডের এমপি তিনি। এছাড়া তিনি থেরেসা মে’র সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্বেও ছিলেন।

গত বছরের জুলাই মাসে বরিস জনসন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আসীন হন। এরপরেই তিনি সুনাককে ট্রেজারির প্রধান সচিব পদে নিয়ে আসেন।

এদিকে, ব্রেক্সিট বাস্তবায়নের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরুর আগে হঠাৎই পদত্যাগ করলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ।

অর্থমন্ত্রীর অধীনস্থ একটি মানবিক সহায়তা দলকে রাখা না রাখা নিয়ে সাজিদের সঙ্গে সরকারের মতপার্থক্য শুরু। সরকার থেকে বারবার তাগাদা দেয়া হচ্ছিলো, ওই সহায়তা দানকারী দলটির তহবিল বাতিলের। কিন্তু জাভেদ তা অস্বীকার করে বলে আসছিলেন যে, একজন ব্যক্তিত্ব ও মর্যাদা সম্পন্ন মন্ত্রীর পক্ষে এ প্রস্তাব কোনোভাবেই গ্রহণ করা সম্ভব নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাকিস্তানির বদলে ভারতীয় বংশোদ্ভূত অর্থমন্ত্রী নিয়োগ দিলো ব্রিটেন

আপডেট টাইম : ০৮:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০