ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্লাস্টিকের পুর্নব্যবহার বন্ধের কোনো বিকল্প নেই পরিবেশমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সর্বসাধারণের প্রতি প্লাস্টিকের পুর্নব্যবহার বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, পরিবেশ দূষণের অন্যতম নতুন উপাদান হচ্ছে প্লাস্টিক। তাই একবার ব্যবহার করা প্লাস্টিকের পুনর্ব্যবহার বন্ধের কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হল প্রাঙ্গণে ‘প্লাস্টিক বর্জ্য মুক্ত ভালবাসার ক্যাম্পাস-২০২০’ শীর্ষক শপথ গ্রহণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্লাস্টিক ও পলিথিন বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণসহ সার্বিক পরিবেশ দূষণের জন্য দায়ী উল্লেখ করে মন্ত্রী বলেন, প্লাস্টিক মানুষের শরীরে অনেক মরণ ব্যাধির পাশাপাশি ক্যান্সারের জন্য দায়ী।

প্লাস্টিকের বর্জ্য নষ্ট হতে প্রায় সাড়ে চারশো বছর লাগে উল্লেখ করে পরিবেশ মন্ত্রী বলেন, সভ্যতার অনুষঙ্গ হিসেবে এসেছে ক্ষতিকর প্লাস্টিক। তাই ওয়ান টাইম কাপ-গ্লাস, চামচ, বোতলজাত পানি, খাবারের জন্য প্লাস্টিকের মোড়ক, স্ট্র ও পলিথিনের ব্যাগসহ যাবতীয় একবার ব্যবহার্য প্লাস্টিকের অবশ্যই বিকল্প খুঁজে বের করতে হবে।

সবাই মিলে প্লাস্টিক, পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ বর্জন করার মাধ্যমে পরিবেশ দূষণমুক্ত বাসযোগ্য স্বপ্নের সোনার বাংলা গড়ার অভিপ্রায় ব্যক্ত করে মন্ত্রী বলেন, আসুন আমরা সবাই প্লাস্টিক ও পলিথিন বর্জন করি।

এ জন্য মন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা করারও আহ্বান জানান। এছাড়াও দূষণের কারণে সংকটাপন্ন ও বিলুপ্তপ্রায় প্রাণীদের রক্ষায় করণীয় বিষয়েও গবেষণা করতে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্লাস্টিকের পুর্নব্যবহার বন্ধের কোনো বিকল্প নেই পরিবেশমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০