ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অর্থমন্ত্রী বলেছেন মুজিব বর্ষে আমাদের অঙ্গিকার সবার কর্মসংস্থান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দেশের মানুষের কাছে আমাদের অঙ্গীকার সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা। যখন পদ্মা সেতু হবে, তখন এ এলাকার অর্থনৈতিক চেহারার পরিবর্তন হবে। সে সময় সকল ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের ১৫ থেকে ৫৯ বয়সের কর্মক্ষম জনগোষ্ঠী হচ্ছে ৬১ ভাগের মতো। এদের মধ্যে যারা লেখাপড়া করেছেন তাদের কিছু প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা ভালো চাকরি পায়। অন্যরা যেন কিছু করে খেতে পারে সে ব্যবস্থা অবশ্যই আমরা করে দেবো।

শুক্রবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর একটি চিন্তা ছিলো বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি। তিনি স্বপ্ন দেখতেন বাঙালি জাতি একদিন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। সেই স্বপ্ন বাস্তবায়নে যা করা দরকার, আমরা অবশ্যই তা করবো।

এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ তালুকদার, গোপালগঞ্জে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, আওয়ামী লীগ নেতা শেখ রুহুল আমিন, শেখ লুৎফার রহমান বাচ্চু, এস.এম আক্কাস আলী, রাজিউদ্দিন আহম্মেদ রাজু, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাকিব হাসান তরফদার, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, ওসি এএফএম নাসিম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অর্থমন্ত্রী বলেছেন মুজিব বর্ষে আমাদের অঙ্গিকার সবার কর্মসংস্থান

আপডেট টাইম : ০৮:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০