ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফাগুনে বইমেলায় ভালোবাসার আমন্ত্রণ আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বসন্ত যেমন প্রেমের রং ছড়ায় তেমনি মানুষের মনে বিদ্রোহের আগুনও জ্বেলে দেয়! মলয় সমীরণ তো সেই ১৯৫২ সালেও ছড়িয়েছিল বিদ্রোহের বীজ। একুশে আজো মানুষের হূদয়ে ছড়ায় বিদ্রোহের মন্ত্র। সত্য, সুন্দরের পক্ষের সেই মন্ত্রের টানে বইমেলায় আসেন বৃদ্ধ, তরুণ, তরুণীরা। ছোটো শিশু-কিশোরদের নিয়ে মা-বাবা আসেন মেলায়।

সবারই প্রত্যাশা— একুশের চেতনায় ভাস্বর এ বইমেলা ভবিষ্যত্ প্রজন্মের মাঝে ছড়াবে শিক্ষা ও দেশের প্রতি ভালোবাসার আলো। আজ যেমন পয়লা ফাল্গুন আবার আজই বিশ্ব ভালোবাসা দিবস। বাংলা পঞ্জিকার পরিবর্তনের ফলে পয়লা ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে দুটোই ১৪ ফেব্রুয়ারিতে। তার সঙ্গে আবার যুক্ত হয়েছে ছুটির দিন শুক্রবার।

ভালোবাসা আর বই যেন একই সূত্রে গাঁথা। প্রিয়জনকে যে কথা মুখে বলা যায় না, লেখক সে কথাই যেন বলে দেন প্রেমিকের হয়ে। সেজন্যই প্রেমিক মন খোঁজে বইয়ের আশ্রয়। প্রিয়জনের হাতে তুলে দেয় প্রেমের প্রিয় পংক্তিমালা। আজ ভালোবাসা দিবসে তাই বইমেলাই হয়ে উঠবে যেন প্রধান গন্তব্য। আজ বইমেলার দ্বার খুলে যাবে বেলা ১১টায়। বেলা ১টা পর্যন্ত আবার শিশুপ্রহর। মেলা চলবে টানা রাত ৯টা পর্যন্ত। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম বললেন, বইমেলা হচ্ছে সংস্কৃতির অন্যতম উত্সব। আর পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে আশা করছি মানুষের পদচারণায় মুখর হবে বইমেলা।’

নতুন বই :

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল নতুন বই প্রকাশ হয়েছে ১৮০টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রকাশ করেছে সুব্রত বড়ুয়ার বঙ্গবন্ধু বিষয়ক বই ‘বঙ্গবন্ধুর জীবন কথা’, অনন্যা এনেছে আনিসুল হকের ‘কবিতা সমগ্র’, একই প্রকাশনী থেকে রকিব হাসানের গোয়েন্দা কাহিনি ‘শয়তানের বাঁশি’, অন্যধারা প্রকাশ করেছে হাবীবুল্লাহ সিরাজীর কবিতার বই ‘আমার একজনই বন্ধু’, আদর্শ এনেছে জাকির তালুকদারের উপন্যাস ‘হাঁটতে থাকা মানুষের দল’ প্রভৃতি।

মূলমঞ্চের আয়োজন :

বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় সুব্রত বড়ুয়া রচিত বঙ্গবন্ধুর জীবনকথা শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন সুজন বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন লুত্ফর রহমান রিটন এবং মনি হায়দার। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি মাহবুব সাদিক ও মাসুদ হাসান প্রমুখ।

আবৃত্তি পরিবেশন করেন মো. শাহাদাত্ হোসেন, অনিমেষ কর ও তামান্না সারোয়ার নীপা। নৃত্য পরিবেশন করেন সৌন্দর্য প্রিয়দর্শিনী ঝুম্পার পরিচালনায় নৃত্য সংগঠন ‘জলতরঙ্গ ডান্স কোম্পানী’র নৃত্যশিল্পীরা। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী দীনাত জাহান মুন্নী, আঞ্জুমান আরা শিমুল, কাজী মুয়ীদ শাহরিয়ার সিরাজ জয়, মো. রেজওয়ানুল হক ও সঞ্জয় কুমার দাস। গতকাল লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন রফিক-উম-মুনীর চৌধুরী, মৌলি আজাদ, রাসেল আশেকী ও শোয়েব সর্বনাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফাগুনে বইমেলায় ভালোবাসার আমন্ত্রণ আজ

আপডেট টাইম : ১০:১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০