ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আগামী ২ মার্চ ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২ মার্চ ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দুই দেশের কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তার সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে হর্ষবর্ধন শ্রিংলার এই সফর হচ্ছে। পররাষ্ট্র সচিব হিসেবে এটাই হর্ষবর্ধন শ্রিংলার প্রথম ঢাকা সফর। এর আগে তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করেছিলেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্কের কোন কোন ইস্যু গুরুত্ব পাবে বা উন্নয়ন ঘটবে সেই বিষয়েও প্রাথমিক কিছু কাজ করবেন হর্ষবর্ধন শ্রিংলা। ২০১৬ সালের জানুয়ারিতে হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে দুই বছর দায়িত্ব পালন করেন।

এরপর তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। গত ২৪ ডিসেম্বর তাকে পররাষ্ট্র সচিব হিসেবেই নিয়োগ দেওয়া হয়। ২৯ জানুয়ারি তিনি পররাষ্ট্র সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে বিজয় গোখালের স্থলাভিষিক্ত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আগামী ২ মার্চ ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা

আপডেট টাইম : ১০:০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০