ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সোলাইমানি হত্যার ৪০ দিনের মাথায় ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকপ্রদেশে কে১ নামে এক মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহত বা আহতের খবর জানা যায়নি।

ইরানে কাসেম সোলাইমানিকে হত্যার ৪০ দিন শেষ হওয়ার পর পরই এ রকেট হামলার ঘটনা ঘটল।

ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ওই মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

এ হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা স্তিমিত হতে থাকা উত্তেজনা ফের চাঙ্গা হয়ে ওঠার আশঙ্কা করছেন অনেকেই।

গত বছরের ২৭ ডিসেম্বর এ একই ঘাঁটিতে বড় ধরনের রকেট হামলা চালানো হয়েছিল। সেই হামলা ঘটনায় এক মার্কিন ঠিকাদার নিহত হয়। এ হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে ওয়াশিংটন।

পাল্টা হামলা চালিয়ে ওই গোষ্ঠীর প্রায় ২৫ সেনাকে হত্যা করে মার্কিন সেনারা। এরও কয়েক দিন পরই বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবারের এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে হামলার পর পরই ওই এলাকায় খুব নিচ দিয়ে মার্কিন সামরিক বিমান উড়তে দেখা গেছে।

এ হামলা নিয়ে ইতিমধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরাকের শিয়া আইনপ্রণেতারা। গত ৩ জানুয়ারি এসব আইনপ্রণেতারা ইরাকে থাকা পাঁচ হাজার মার্কিন সেনা বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সোলাইমানি হত্যার ৪০ দিনের মাথায় ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

আপডেট টাইম : ০৯:৩৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০