ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মৃতের সংখ্যা বেড়ে ১৪৮৩ করোনাভাইরাসে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বৃহস্পতিবার হঠাৎ করেই রুদ্রমূর্তি ধারণ করে চীনের প্রাণঘাতী করোনাভাইরাস। ভাইরাসটির আতুরঘর হুবেইপ্রদেশেই ২৪ ঘণ্টায় প্রাণ হারান ২৪২ জন। চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় এক হাজার ৩৫৫ জন।

সেই মৃতের সংখ্যায় শুক্রবার যুক্ত হয়েছে আরো ১১৬ জন।

সব মিলিয়ে করোনাভাইরাসে এ নিয়ে পুরো বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩ জনে।

শুক্রবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার হুবেইপ্রদেশে মারা গেছেন ১১৬ জন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও চার হাজার ৮২৩ জন। শুধু হুবেইতেই আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৯৮৬ জনে।

ভাইরাসটি যাতে ছড়িয়ে না যায়, সে জন্য চীন হুবেইপ্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই অঞ্চলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে চীনসহ বাইরের বিশ্বের।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ আক্রান্তের খবর আসছে, তাতে আক্রান্তের আসল খবর জানা যাচ্ছে না।

কারণ ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, শুধু তাদের হিসাব পরিসংখ্যানে ধরা হচ্ছে। তাই এর প্রকৃত হিসাব বের করা বা জানা খুবই কঠিন ব্যাপার, যা আরেকটি আশঙ্কার কারণ।

চীনের সব প্রদেশসহ বিশ্বের ২৬ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ৫২৪ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট দুজন মারা গেছেন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপান।

জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস নামক প্রমোদতরীতে এখন পর্যন্ত ১৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। তিন হাজার ৭০০ যাত্রী নিয়ে বিলাসবহুল ওই প্রমোদতরীটি এখন কোয়ারেন্টাইনে।

সর্বোচ্চ আক্রান্তের তালিকায় জাপানের পরেই রয়েছে সিঙ্গাপুর। যেখানে ৪৭ জনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪ জন বাংলাদেশি বলে জানা গেছে।

বৃহস্পতিবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, সিঙ্গাপুরে

আগের দুই বাংলাদেশিসহ মোট ৪ বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এই দুই রোগীর সংস্পর্শে ছিলেন এমন ১৯ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর সরকার। এর মধ্যে ১০ জনই বাংলাদেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মৃতের সংখ্যা বেড়ে ১৪৮৩ করোনাভাইরাসে

আপডেট টাইম : ০৯:৩০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০