ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

টাকার চেয়ে ‘আজানের ধ্বনি’র জোর বেশি: মোদিকে মমতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি ধীরে ধীরে জনবিচ্ছিন্ন একটি দলে পরিণত হয়ে যাচ্ছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বাঁকুড়ায় দলীয় কর্মিসভায় বক্তব্য রাখার সময় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেন।
কোন রাজ্যে আর তারা ক্ষমতায় আছে? বড় রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশ ও কর্নাটক ছাড়া সব জায়গায় ভরাডুবি। আর বাংলা শেষ কলসটাও ডুবিয়ে দেবে আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। খবর এনডিটিভি।
দিল্লিতে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে মমতা বলেন, বিজেপি গোটা সরকার নিয়ে, সব মেশিনারি নিয়ে, টাকার হোস পাইপ নিয়ে– এমনকি সব এজেন্সি নিয়েও দেখেছেন ভোকাট্টা হয়ে গেছে। একেবারে ভরাডুবি হয়েছে! নাই, একেবারে নাই।
এ জন্য তিনি নরেন্দ্র মোদিকে তৈরি থাকতে বলেন।
মমতা বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের টাকার থেকে আমার ‘আজানের ধ্বনি’র জোর অনেক বড়।
টাকা দিয়ে সব হয় না। আপনাদের টাকার থেকে আমার মা-বোনদের শঙ্খের জোর অনেক বড়। উলুধ্বনির জোর অনেক বড়। আপনাদের টাকার থেকে আমার আদিবাসী ভাইবোনেদের ধামসা-মাদলের জোর অনেক বড়। আপনাদের টাকার থেকে আমার বাউলের গানের জোর অনেক বড়।
আপনাদের টাকার থেকে জয় জহরের দাম অনেক বড়। এটা মাথায় রাখবেন। হিন্দু-মুসলিম-শিখ-ঈশায়ী সবাই ভাই ভাই এটিই আমাদের মন্ত্র।
মমতা বলেন, সবাই আমরা একই পরিবারের নাগরিক। আমরা সবাই এ দেশের সন্তান– এটি মাথায় রাখতে হবে। আজকে আমরা খুব খুশি।
মাত্র আট মাসের মধ্যে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে– বিজেপি হেরেছে। ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে– হেরেছে। দিল্লিতে নির্বাচন হয়েছে– হেরেছে। যত জায়গায় নির্বাচন হয়েছে– সব জায়গায় ধপাস ধুম!
সব জায়গায় হেরেছে। একেবারে ভোঁকাট্টা! ঘুড়ি যখন ওড়ে দেখেন না ঘুড়িতে কাটাকাটি হয়, সে রকমভাবে বিজেপিকে একেবারে মানুষ বাদ দিয়ে দিয়েছে।’
মমতা বলেন, ওরা শিক্ষার্থীদের ওপরে অত্যাচার করছে। মা-বোনেদের ওপরে অত্যাচার করছে। শ্রমিকদের সব কারখানা বন্ধ। রেল বেচে দিচ্ছে। বিএসএনএল বেচে দিচ্ছে। এয়ার ইন্ডিয়া বেচে দিচ্ছে। পুরো দেশটাকেই বেচে দিচ্ছে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

টাকার চেয়ে ‘আজানের ধ্বনি’র জোর বেশি: মোদিকে মমতা

আপডেট টাইম : ০৮:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০