ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনাভাইরাস : স্বার্থ ত্যাগ করে প্রশংসায় ভাসছেন ‘মিস্টার বিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মিস্টার বিন’র জনপ্রিয় অভিনেতা রোয়ান সেবাস্তিয়ান অ্যাটকিনসন খ্যাতি পেয়েছেন বিশ্বজুড়ে। আর তাকে অনুকরণ করে খ্যতি পেয়েছেন কমেডিয়ান নিগেল ডিক্সন। কিন্তু মূল মিঃ বিন একজনই। রোয়ান সেবাস্তিয়ানকে সবাই মিঃ বিন নামেই চেনেন। তবে মিঃ বিনের মতো বিভিন্ন সময় খবরে আসেন নিগেল ডিক্সন।

তাকে নিয়ে নতুন খবর হলো করোনাভাইরাসে আক্রান্ত চীনের হুবেই শহর আটকে পড়েছেন তিনি। আগে থেকেই চীনে অবস্থান করছিলেন ডিক্সন। কিন্তু নিজের দেশের সুরক্ষার্থে এখনই বাড়ি ফিরতে চান না এই ব্রিটিশ নাগরিক। বরং হুবেই থেকেই সচেতনতামূলক কমেডি তৈরি করে প্রশংসিত হচ্ছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেবল চীনেই এক হাজার একশ ১০ জনের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া আরো ৪৪ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে বেঁচে থাকার জন্য লড়ছেন।করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে এরই মধ্যে বিভিন্ন দেশ চীনের সঙ্গে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ করে দিয়েছে। নিজেদের দেশের নাগরিক সরিয়ে নিয়েছে অনেক দেশই।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল উহান শহর ছেড়ে চলে যাননি ‘মিস্টার বিন’ খ্যাত অভিনেতা ব্রিটিশ নাগরিক নিগেল ডিক্সন। তার দাবি, নিজেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাস ছড়িয়ে দিতে চান না। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি না জেনেই নিজের দেশে ফিরে গিয়ে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলতে চান না তিনি। সে কারণে উহানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

কেবল উহান শহরে থেকে যাননি তিনি। উহানে থেকেই করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন করার কাজে নেমেছেন। এরই মধ্যে করোনাভাইরাস নিয়ে ‘মিস্টার পিয়া’ নামে সচেতনতামূলক হাস্যরসাত্মক সিরিজ বের করেছেন। তারপর সেগুলো চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

৫৩ বছর বয়সী নিগেল ডিক্সন সবসময় রোয়ান অ্যাটকিনসনকে আইকন মানেন। ৩০ বছর বয়স থেকেই তিনি মিস্টার বিন চরিত্রে অভিনয় করে আসছেন। তিন বছর আগে চীনে কমেডি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয় তিনি। এবার করোনাভাইরাস নিয়ে সচেতন করার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

জানা গেছে, ২ জানুয়ারি তিনি উহানে যান। কয়েকদিন পরেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল তার। তবে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে তিনি আর ফিরে যাননি। ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার খবরও ছিল তার কাছে। তাকে ফিরে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে তিনি উহান ছেড়ে কেবল নিজের ভালোর কথা ভাবতে পারেননি।

জানা গেছে, কিভাবে নিজে পরিচ্ছন্ন থাকতে হবে, কিভাবে মাস্ক পরতে হবে, কিভাবে অন্যদের থেকে নিরাপদ থাকা এবং অন্যদেরও নিরাপদ রাখা যায়- সেসব বিষয় নিয়ে কমেডি করছেন তিনি। মূলত, হাসির মধ্য দিয়ে সবাইকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনাভাইরাসের প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত তিনি উহান শহর ছাড়বেন না বলে ঠিক করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনাভাইরাস : স্বার্থ ত্যাগ করে প্রশংসায় ভাসছেন ‘মিস্টার বিন

আপডেট টাইম : ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০