ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার ওপর আলোচনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫
  • ৩৯৫ বার

‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫’ প্রণয়নের উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও সর্বসাধারণের কাছ থেকে প্রাপ্ত মতামত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

নীতিমালার খসড়া চূড়ান্ত করার প্রাথমিক ধাপ হিসেবে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

চলতি বছরের ২১ জুলাই ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫’এর খসড়া ওপর সর্বসাধারণের মতামত আহ্বান করে খসড়াটি তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ১২ আগস্টের মধ্যে মতামত পাঠানোর সময়সীমা বিভিন্ন সংস্থা ও সাধারণের অনুরোধে পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করে মন্ত্রণালয়। প্রাপ্ত মতামতের প্রেক্ষিতে মতামতদানকারী সংস্থা ও ব্যক্তিত্বদের সমন্বয়ে মঙ্গলবারের সভাটি আহ্বান করে তথ্য মন্ত্রণালয়।

তথ্য সচিব মরতুজা আহমদের পরিচালনায় আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আকতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আব্দুল মান্নান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর এ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ লিয়াকত আলী খান, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, গাজী মোঃ আলী আকবর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব মোঃ সারওয়ার আলম, বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের আহ্বায়ক মসীহ উর রহমান, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ, কে, শরীফুল ইসলাম খান সভায় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার ওপর আলোচনা

আপডেট টাইম : ১০:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫