ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ প্রধানমন্ত্রী সফিপুরে যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে যাচ্ছেন আজ বৃহস্পতিবার।

তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪০তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদান কর‌বেন।

সকাল ১০টা ১০ মি‌নি‌টে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থে‌কে হেলিকপ্টারযোগে সফিপুরের উদ্দেশে যাত্রা কর‌বেন তিনি।

এরই মধ্যে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আনসার ভিডিপি সদস্যরা সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গে‌ছে, অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ১টায় ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে অবতরণ কর‌বেন। এরপর বিকালে সাড়ে ৪টায় সংসদ অধিবেশনে যোগদান কর‌বেন তিনি।

বাংলাদেশ আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশ উপলক্ষে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনে বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ প্রধানমন্ত্রী সফিপুরে যাচ্ছেন

আপডেট টাইম : ০৯:২৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০