ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ম্যার্কেলের জায়গা নিতে পারেন ‘ট্রাম্প লাইট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তার দল সিডিইউর প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর যাকে সেই পদে এনেছিলেন তিনি সম্প্রতি পদত্যাগ করেছেন। সেই পদে ‘ট্রাম্প লাইট’ বলে পরিচিত এক রাজনীতিক আসতে পারেন।

ট্রাম্প লাইটের আসল নাম ফ্রিডরিশ ম্যার্ৎস। অভিবাসনবিরোধী বক্তব্যের কারণে জার্মানির জোট সরকারের অংশ এসপিডি দল তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলাতে গিয়ে একসময় ‘ট্রাম্প লাইট’ হিসেবে উল্লেখ করেছিল। এমনকি জার্মানির ইসলাম ও অভিবাসনরোধী দল এএফডিও ম্যার্ৎসের বিরুদ্ধে তাদের নীতি চুরি করার অভিযোগ এনেছিল।

ম্যার্কেলের পর সিডিইউ দলের প্রধান হয়েছিলেন আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার। ‘মিনি-ম্যার্কেল’ হিসেবে পরিচিত কারেনবাউয়ার ২০১৮ সালের ডিসেম্বরে ম্যার্ৎসকে হারিয়ে দলের প্রধান নির্বাচিত হন। ৫১৭-৪৮২ ভোটে তিনি জয়ী হয়েছিলেন। তবে দলের প্রধান হিসেবে কারেনবাউয়ার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। টুরিঙ্গিয়া রাজ্যের সাম্প্রতিক ঘটনা সেটি আরও স্পষ্ট করে দিয়েছে। হাই কমান্ডের নির্দেশ অমান্য করে ঐ রাজ্যের সিডিইউ নেতৃবৃন্দ এএফডির সঙ্গে হাত মিলিয়েছিল। এরপর কারেনবাউয়ার পদত্যাগ করেন। ফলে নতুন কাউকে সিডিইউ প্রধানের দায়িত্ব নিতে হবে। ২০১৮ সালে কারেনবাউয়ারের প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যার্ৎস আবারও নির্বাচন করতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

ফ্রিডরিশ ম্যার্ৎস একসময় ম্যার্কেলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন। পরে দলের মধ্যে ম্যার্কেলের একজন সমালোচক হয়ে ওঠেন তিনি। ১৯৮৯ সালে ইউরোপীয় সাংসদ হয়েছিলেন। এরপর ১৯৯৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন জার্মানির সাংসদ। এর মধ্যে দুই বছর (২০০০-২০০২) সিডিইউ সংসদীয় দলের প্রধান ছিলেন। ২০০২ সালে সাধারণ নির্বাচনে সিডিইউর হারের পর ম্যার্ৎসের জায়গায় দায়িত্ব নেন ম্যার্কেল। এরপর ২০০৯ সালে রাজনীতির মঞ্চ থেকে বিদায় নিয়েছিলেন ম্যার্ৎস। ২০১৮ সালে সিডিইউ প্রধান নির্বাচনের আগে তিনি আবার রাজনীতিতে ফিরে আসেন।

মাঝের সময়টায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন কর্পোরেট আইনজীবী ম্যার্ৎস। এরমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে আগ্রহী কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। জার্মানি-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ‘আটলান্টিক ব্রিজ’-এর চেয়ারম্যান ছিলেন ১০ বছর।

২০১৬ সালে বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকরক-এর জার্মান শাখার প্রধান হন ম্যার্ৎস। রাজনীতিতে ফেরার লক্ষ্যে চলতি মাসের শুরুর দিকে তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন। ম্যার্ৎস ছাড়াও সিডিইউর প্রধান হিসেবে জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফেলিয়ার বর্তমান মুখ্যমন্ত্রী আর্মিন লাশেটকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। সূত্র: ডয়চে ভেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ম্যার্কেলের জায়গা নিতে পারেন ‘ট্রাম্প লাইট

আপডেট টাইম : ০৮:০০:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০