ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সৌদিতে হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫
  • ৪১৩ বার

বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের খেতাব হারাতে যাচ্ছে দুবাইয়ের বুর্জ আল খলিফা। বুর্জ আল খলিফার জায়গায় এবার সৌদি আরবের জেদ্দাহ টাওয়ারের নাম উঠতেহ যাচ্ছে। কিংডম টাওয়ার নামে পরিচিত এই ভবনটি লোহিত সাগরের তীরে জেদ্দাহ মহানগরীর কেন্দ্রে নির্মিত হবে।

সৌদি সরকার তিন হাজার ২৮০ ফুট উঁচু ভবনটি গড়ে তোলার জন্য ১২০ কোটি ডলারের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ আল খলিফার উচ্চতা ২ হাজার ৭২২ ফুট।

কিংডম টাওয়ার ২৫২ তলা পর্যন্ত নির্মাণ করার কথা রয়েছে। তবে ২৬ তলা হতেই এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। শিগগিরই এটির কাজ শুরু হবে বলে সৌদি সরকার জানিয়েছে। ২০২০ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

২৬ তলা পর্যন্ত কাজ সম্পন্ন করেছে সৌদি বিন লাদিন (এসবিএল) গ্রুপ। গত সেপ্টেম্বরে মক্কায় ক্রেন ধ্বসে ১০৭ জন হাজি নিহতের ঘটনার পর এসবিএলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করা হয়। একই সঙ্গে সৌদি আরবে এ প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করা হয়।

ভবনটির মালিকানায় থাকা জেদ্দাহ ইকোনমিক কোম্পানি সৌদি আরবের আলীনামা ইনেভস্টমেন্ট এর সঙ্গে ২২০ কোটি ডলারের (৮৪০ কোটি সৌদি রিয়াল) একটি প্রকল্প সই করেছে। রোববার সৌদি সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সৌদিতে হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন

আপডেট টাইম : ০৯:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫