ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সিরিয়ায় উত্তর তুরস্কের পাল্টা হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর হামলায় পাঁচ সেনা নিহতের পর সেখানে পাল্টা হামলা চালিয়েছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, একশোরও বেশি ‘শত্রস্থাপনা’ নিরস্ত্রীকরণ করা হয়েছে। তবে এতে হতাহতের পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। স¤প্রতি রুশ যুদ্ধ বিমানের সহায়তায় ইদলিবে অভিযান জোরালো করেছে সিরিয়ার সরকারি বাহিনী। এই অভিযানের কারণে অঞ্চলটি ছেড়ে হাজার হাজার শরণার্থী পালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। নতুন করে শরণার্থী সংকটের আশঙ্কায় গত সপ্তাহে সিরীয় সীমান্তে ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানসহ অতিরিক্ত সেনা মোতায়েন করে তুরস্ক। এরপরদিন সিরীয় বাহিনীর হামলায় কয়েক জন সেনা নিহতের জবাবে পাল্টা হামলা চালায় আঙ্কারা। সোমবার ওই অঞ্চলে আবারও তুর্কি বাহিনীর ওপর হামলা চালানো হলে পাঁচ সেনা নিহত হয়। আহত হয় আরও পাঁচজন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুন এক টুইট বার্তায় লিখেছেন, ‘আজ ইদলিবে একটি ঘৃণ্য হামলার ঘটনা ঘটেছে। সেকাণে আমাদের সেনাবাহিনী কাজ করছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের অধিকার রক্ষা করছে’। তিনি বলেন, ‘ওই হামলার জবাবে তুরস্ক শত্রর সব স্থাপনা ধ্বংস করেছে এবং সেনা সদস্যদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। আজকের ঘৃণ্য হামলার নির্দেশদাতা যুদ্ধাপরাধী কেবলমাত্র তুরস্ককে নয় পুরো আন্তর্জাতিক স¤প্রদায়কে লক্ষ্যবস্তু বানিয়েছে’। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ‘কাপুরুষদের জবাব দিয়েছে’ আঙ্কারা। তিনি বলেন, ‘আমাদের মহান সেনাবাহিনী প্রয়োজনীয় সবকিছু করা অব্যাহত রাখবে।’ উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর প্রায় তিন লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর দেশ ছেড়ে পালিয়েছে দেশটির জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ। এদের বেশিরভাগই আশ্রয় নিয়েছে প্রতিবেশি তুরস্কের বিভিন্ন আশ্রয় শিবিরে। আনাদোলু, রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সিরিয়ায় উত্তর তুরস্কের পাল্টা হামলা

আপডেট টাইম : ০৯:৪৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০