ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা উত্তরও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ যেন এখনই শুরু হয়। এমন প্রত্যাশা জানিয়েছে দুই সিটির বাসিন্দারা।

তারা বলেন, শুধু লিখিত ইশতেহার নয়, নির্বাচনী প্রচারে নেমে তারা ভোটারদের দ্বারে দ্বারে যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছেন তা যেন নির্বাচিত মেয়ররা ভুলে না যান। এ প্রসঙ্গে যুগান্তরকে কয়েকজন বিশেষজ্ঞ তাদের অভিমতে জানিয়েছেন, জনপ্রত্যাশা পূরণের স্বার্থে দুই মেয়রকে দায়িত্ব গ্রহণের অপেক্ষা না করে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিগুলো বিশ্লেষণের মাধ্যমে এখনই অ্যাকশন প্ল্যান তৈরি করার পরামর্শ দিয়েছেন।

তাদের মতে, দুই মেয়র প্রয়োজনে শপথের আগেই তাদের প্রাক-প্রস্তুতি সেরে নিতে পারেন। মেয়রদ্বয় চাইলে বিশিষ্ট নগরবিদ এবং এ সেক্টর নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গেও নির্বাচন-পরবর্তী এক দফা বৈঠক সেরে নিতে পারেন।

তারা মনে করেন, লিখিত ইশতেহারের বাইরেও ভোট প্রার্থনার সময় নির্বাচিত দুই মেয়র জনগণের কাছে যেসব ভিশন বাস্তবায়নে ওয়াদা করেছেন তা কিন্তু কেউ ভুলে যাননি। কেননা নির্বাচনে ভোট পড়ার হার কম হলেও ঢাকাবাসী মেয়রদের নির্বাচনী প্রতিশ্রুতির চুলচেরা বিশ্লেষণ করতে অপেক্ষা করবে না।

তাছাড়া জনস্বার্থসংশ্লিষ্ট এমন অনেক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি রয়েছে, যা এখনই বাস্তবায়নে পদক্ষেপ নেয়া জরুরি। বিশেষ করে সমন্বয়হীনতা কিংবা এখতিয়ার নিয়ে নানা প্রশ্ন থাকলেও যানজট, জলজট ও মশামুক্ত পরিচ্ছন্ন নগরী এবং সুপেয় পানির দাবিও জোরালোভাবে সিটি মেয়রদের কাছে থাকবে।

একই সঙ্গে সিটি কর্পোরেশনভুক্ত কোনো এলাকা যাতে মেয়রদের নিয়ন্ত্রণের বাইরে না থাকে সে বিষয়েও এখনই ত্বরিত ব্যবস্থা চায় নগরবাসী। এছাড়া মেয়রদের যেসব স্বপ্নিল প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে জনমনে নানা সংশয় রয়েছে, তা যেন ভবিষ্যতে শুধু নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বৃত্তবন্দি না হয়ে পড়ে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ভুক্তভোগী জনগণ যেন প্রয়োজনে মেয়রের দেখা-সাক্ষাৎ পান সে সুযোগও অবারিত রাখতে হবে।

বিশিষ্ট নগর বিশেষজ্ঞ স্থপতি মোবাশ্বের হোসেন যুগান্তরকে বলেন, ‘জনগণকে তুষ্ট করতে ঢাকার দুই সিটিতে নবনির্বাচিত দুই মেয়র তাদের এখতিয়ারের বাইরেরও কিছু পরামর্শ দিয়েছেন। সেসব সমস্যার সমাধানও জরুরি। নির্বাচিত নগরপিতা হিসেবে দুই মেয়র সেসব সমস্যা সমাধানেরও নেতৃত্ব দিতে পারেন।

এজন্য তাদের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সরকারের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে ‘নগর সরকার’র উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে।

সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে মৌলিক ৩ দফার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। যদিও নির্বাচনী ইশতেহারে তিনি বিষয়টিকে ৩৮টি কর্মসূচির মাধ্যমে বাস্তবায়ন করার কথা জানিয়েছেন। বিভিন্ন জনসভায় তার দেয়া বক্তৃতায় মূল স্লোগান ছিল ‘সবাই মিলে সবার ঢাকা’।

তিনি ইশতেহারে উন্নত বিশ্বের মতো বছরব্যাপী মশক নিধন কার্যক্রম, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নারীদের জন্য নিরাপদ নগরী, দখল ও দূষণমুক্ত নগরী, আধুনিক পরিবহন ব্যবস্থা, নিরাপদ সড়ক, ছিন্নমূল পুনর্বাসন, অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যার সমাধান, অনলাইনে সেবা প্রদান, ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা, জবাবদিহি নিশ্চিত করার দ্রুত অঙ্গীকার ব্যক্ত করেছেন।

অপরদিকে অপরিকল্পিত ও নানাবিধ দূষণে জর্জরিত পুরান ঢাকা অধ্যুষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে (ডিএসসিসি) বাসযোগ্য ও সচল শহর গড়ে তুলতে পাঁচশালা কর্মসূচি ঘোষণা করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

নির্বাচনী জনসভায় ও লিখিত প্রতিশ্রুতিতে তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের পর ত্রিশ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করে ধাপে ধাপে তা বাস্তবায়নের মাধ্যমে ডিএসসিসিকে ঐতিহ্যের ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকায় রূপান্তরিত করা হবে। আর জনবান্ধব ডিএসসিসি গড়ে তুলতে দায়িত্ব গ্রহণের পর; বছরের ৩৬৫ দিন, সপ্তাহের ৭ দিন এবং ২৪ ঘণ্টা নাগরিক সেবা দিতে সচল রাখার দৃঢ় ঘোষণা দিয়েছেন।’

বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, ‘সন্দেহ নেই, নবনির্বাচিত মেয়রদের নির্বাচনী ইশতেহারে ভালো নগর গড়তে নানা উপাদান সংবলিত প্রতিশ্রুতি আছে, যা তারা সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছেন। যদিও ভোটারকে তুষ্ট করতে অনেক কিছু এতে এসেছে। সঙ্গতকারণে এসব প্রতিশ্রুতির অনেক কিছু বাস্তবায়ন করতে গেলে তাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। কিন্তু চ্যালেঞ্জকে মোকাবেলা করে যিনি বাস্তবায়নে সক্ষমতা দেখাতে পারবেন, তিনিই সফল মেয়র হবেন।’

এ প্রসঙ্গে নগর ও গণপরিবহন বিশেষজ্ঞ ড. সালাহ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, ‘দুই মেয়র নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, সেসব বাস্তবায়ন করতে হলে এখনই কাজ শুরু করতে হবে। দায়িত্ব বুঝে পাওয়ার অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। তখন দায়িত্ব পাওয়ার পর কাজ শুরু করতে হিমশিম খেতে হবে।’

দুই মেয়রের উল্লেখযোগ্য প্রতিশ্রুতি : ডিএনসিসির উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- মশক নিধন করতে উন্নত বিশ্বের মতো ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট (আইভিএম) পদ্ধতি গড়ে তোলা, এলাকাভিত্তিক উন্মুক্ত পার্ক ও আধুনিক খেলার মাঠ নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনায় আমিনবাজারে রিসোর্স রিকভারি ফ্যাসিলিটিজ (আরআরএফ) স্থাপন করে বর্জ্য অপসারণ ও সেগুলোকে জ্বালানি শক্তিতে রূপান্তরের ব্যবস্থা গ্রহণ, এলাকাভিত্তিক পাড়া উৎসব, প্রতিটি এলাকার জলাশয় দখলমুক্ত ও পরিচ্ছন্ন করা, উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন জায়গায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে বায়ুদূষণ কমানো, ওয়ার্ডভিত্তিক সুযোগ-সুবিধা তৈরিতে ওয়ার্ড কমপ্লেক্স তৈরি, ফুটপাত দখলমুক্ত করে এলাকাভিত্তিক পথচারীবান্ধব ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ফুটপাত নেটওয়ার্ক তৈরি, হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা, যানজট নিরসনে ডিএমপি, ডিটিসিএ, বিআরটিএ, ডিএসসিসি, পরিবহন মালিক সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন, প্রয়াত মেয়র আনিসুল হকের ঢাকা বাস রুট রেশনালাইজেশনের কাজ বাস্তবায়ন, প্রয়োজন অনুযায়ী অধিকাংশ স্থানে এক্সকেলেটরসহ পথচারী সেতু নির্মাণ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা চালু, সাইকেলের জন্য আলাদা লেন ও সাইকেল পার্কিংয়ের ব্যবস্থা, বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের জন্য স্থাপনা ও গণপরিবহন তৈরি, প্রতিটি মহল্লায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও সেন্সরের মাধ্যমে জলাবদ্ধতার স্থান চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা এবং নগরীর ব্যস্ততম এলাকায় বহুতল ও আন্ডারগ্রাউন্ড পার্কিং কমপ্লেক্স নির্মাণ, সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করা, বায়ুদূষণ রোধে ইলেকট্রিক বাস সার্ভিস চালু, ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে গৃহকর দেয়ার ব্যবস্থা, জন্মমৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ নাগরিক সেবা দেয়া, ব্যবসায়ীদের সুবিধার্থে ডিএনসিসির কাঁচাবাজার ও মার্কেটগুলোর আধুনিকায়নের জন্য কাঠামোগত উন্নয়ন, ঢাকাকে স্মার্ট সিটি করতে প্রাথমিকভাবে কয়েকটি এলাকাকে স্মার্ট নেইবারহুড হিসেবে গড়ে তুলে পর্যায়ক্রমে প্রতিটি পাড়া-মহল্লা এর আওতায় আনা, শহরের নিরাপত্তায় ও দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বক্ষণিক ডিজিটাল কমান্ড সেন্টার তৈরি, তরুণদের জন্য সব এলাকায় সাংস্কৃতিক ও সেবা কেন্দ্র, হেল্প ডেস্ক, ট্রেনিং সেন্টার, স্টার্ট আপ, ওয়ার্কিং স্পেস, পাঠাগার স্থাপন করা, কমিউনিটি সেন্টারগুলো আধুনিকায়ন ও বহুমুখী ব্যবহারের উপযোগী করা, সেখানে ছবি আঁকা, গান শেখা, যোগব্যায়াম এবং আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা।

অপরদিকে ডিএসসিসির মেয়রের উল্লেখ্যযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- কর্মসূচির আওতায় পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সংস্কার করে দর্শনীয় স্পটে পরিণত করা, ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকাকে ঐতিহ্য প্রাঙ্গণ হিসেবে গড়ে তোলা, পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার, পুরান ঢাকার উৎসবগুলো সচল রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, কর্মসূচির আওতায় সুন্দর ঢাকা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক উদ্যান নির্মাণ, সবুজায়ন, ছাদবাগানে উৎসাহ, পরিবেশবান্ধব স্থাপনা বৃদ্ধি, বায়ু ও শব্দদূষণ রোধ করাসহ শরীর ও চিত্তবিনোদনের জন্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ স্থাপন, ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকাকে সবুজায়ন, শিশুপার্ক, থিয়েটার হলসহ পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার পাড় ঘিরে বনায়ন, বিনোদন কেন্দ্র স্থাপনসহ সৌন্দর্যের বলয়ে পরিণত করা, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গণপরিবহনের চলাচল নিয়ন্ত্রণ ও সুব্যবস্থাপনার মাধ্যমে কিছু সড়কে দ্রুতগতির যানবাহন চালু, কিছু রাস্তায় ধীরগতির যানবাহন আবার কিছু রাস্তায় শুধু মানুষ হাঁটার ব্যবস্থা করা, নদীর পাড়ে থাকবে সুপ্রশস্ত রাস্তা। যেখানে হেঁটে চলা যাবে। চালানো যাবে সাইকেল। চলবে রিকশা ও ঘোড়ার গাড়ি। দ্রুতগামী যানবাহনের জন্য থাকবে আলাদা পথ। থাকবে নিরাপদ সড়ক ব্যবস্থা। হকারদের তথ্যভাণ্ডার গঠন করে তাদের পুনর্বাসনের মাধ্যমে পর্যায়ক্রমে ফুটপাত দখলমুক্ত করা, মাদক নির্মূল, জুয়া, কিশোর অপরাধ দমন, জুয়া, কিশোর অপরাধসহ নৈতিক ও সামাজিক অবক্ষয়জনিত বিভিন্ন অপরাধ রোধসহ এলাকাভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর ও সংশোধন কেন্দ্র নির্মাণ ও ডিএসসিসি বাংলাদেশে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রথম দুর্নীতিমুক্ত সংস্থা, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় সংখ্যক হাসপাতাল-ডিসপেনসারি ও প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনসহ মাতৃসদন, পরিবার পরিকল্পনা, ডিএসসিসির রাস্তা নির্মাণের পর অন্তত ৩ বছর খননমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ, আইন, বিধি ও নীতিমালার কঠোর প্রয়োগের মাধ্যমে ঢাকার উন্নয়ন ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সিটি কর্পোরেশনের কাছে সমন্বিতভাবে দায়বদ্ধ করা, ওয়ানস্টপ সার্ভিস ডেস্ক স্থাপন করা এবং সপ্তাহের একদিন নগরবাসী মেয়রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে এবং দায়িত্ব গ্রহণের ৯০ দিনের মধ্যেই মৌলিক সব নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ, ৫ বছর মেয়াদি বিভিন্ন প্রকল্পসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নগরীর উন্নতি সাধন, ইমারত নির্মাণ, ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ, নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ, নতুন ওয়ার্ডগুলোয় নাগরিক সুযোগ বাড়াতে নতুন ১৮টি ওয়ার্ডের জনগণের আধুনিক সুযোগ-সুবিধার লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণসহ প্রত্যেকটি সড়ক ও নর্দমার উন্নয়নমূলক কার্যক্রমের মান নিরূপণ করে অন্তত ১০ বছর স্থায়িত্ব নিশ্চিত করা, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ বিবেচনায় নিয়ে জমির যুক্তিসঙ্গত ব্যবহার নিশ্চিত করা, জলবায়ু উদ্বাস্তুদের জন্য সুব্যবস্থাসহ ছাত্র ও কর্মজীবী মহিলাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক হোস্টেল গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ২৪ ঘণ্টা নগরবাসী হেল্প অ্যাপের মাধ্যমে মেয়রকে কাছে পাবেন, সম্প্রীতির মাধ্যমে উন্নয়ন করবেন, স্মার্ট, দুর্নীতিমুক্ত, নতুন ওয়ার্ড, খাল ও খেলার মাঠ দখলমুক্ত করার প্রতিশ্রুতি।

যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন জরুরি : নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদের মতে, ঢাকা শহরের সবচেয়ে বড় দুটি বিষয়ের মধ্যে একটি হল পরিবহন ব্যবস্থার উন্নয়ন। অন্যটি জলাবদ্ধতা নিরসন। এ দুটি সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। যদিও এটা বাস্তবায়নে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ‘সচল ঢাকা’ গড়ার অঙ্গীকার, যা নির্বাচিত দু’জন মেয়রই প্রায় একই রকমভাবে উচ্চারণ করেছেন। সমগ্র পরিবহন ব্যবস্থাটি অত্যন্ত জটিল একটি বিষয়।

ঢাকা শহরে অনেকগুলো প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত আছে। জলাবদ্ধতা নিরসনের বিষয়টিও বেশ জটিল এবং বহু প্রতিষ্ঠাননির্ভর। একইভাবে নগরের বায়ুদূষণ, পানিদূষণ, শব্দদূষণের বিষয়গুলো সরাসরিভাবে মেয়র করে না থাকলেও এসব সমস্যা নিরসনে একটা ভূমিকা রাখতে হবে।

স্থপতি ইকবাল হাবিব বলেন, নিত্য নাগরিকসেবা সুনিশ্চিত করার পাশাপাশি খেলার মাঠ, জলমহাল, সবুজ উদ্যান সংরক্ষণ ও সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে দুর্ভোগ লাঘব করতে সেবা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও খোঁড়াখুঁড়ি বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান যুগান্তরকে বলেন, বর্তমান সময়ে শহরের বায়ুর মান খুবই খারাপ। বিভিন্ন জরিপে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ কয়েকটি শহরের মধ্যে ঢাকা স্থান করে নিয়েছে। সে কারণে শহরের জনগোষ্ঠী আস্থা অর্জনে বায়ুদূষণ প্রতিরোধে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে হবে।

এলাকাভিত্তিক সড়ক ব্যবহার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, জলাশয় দখল-ভরাটে এলাকাভিত্তিক তালিকা প্রণয়ন, ফুটপাতের হকার নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ করা। এ ক্ষেত্রে প্রথমে দুই মেয়র গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতের তালিকা প্রণয়ন করে আইডি কার্ড প্রদান করে ধারাবাহিকভাবে তাদের নিয়ন্ত্রণ করা যেতে পারে। এ ছাড়া যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে ফুটওভারব্রিজগুলো ব্যবহার উপযোগী করা যেতে পারে।

খেলার মাঠ ও পার্কগুলো জনগণের জন্য উন্মুক্ত করা দুই মেয়রের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। কেননা, এসব খেলার মাঠ ও পার্ক বিভিন্ন ক্লাবের নিয়ন্ত্রণে রয়েছে। সেসব মাঠে সাধারণ মানুষ ঢুকতে পারছে না। এসব জনহিতকর কাজে দুই মেয়র নেতৃত্ব দিলে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। তখন জনগণকে সঙ্গে নিয়ে শহরের বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ বাস্তবায়ন করা দুই মেয়রের জন্য অনেকাংশে সহজ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকা উত্তরও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হোক

আপডেট টাইম : ০৯:২৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০