ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রিটেনে মোটাদের নড়াচড়ায় লাগে ফায়ার সার্ভিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ উন্নত বিশ্বের অন্যতম কেন্দ্রবিন্দু ব্রিটেন। আধুনিক থেকে আরও আধুনিক হচ্ছে দেশটি। কিন্তু অদূর ভবিষ্যতে একটি বড় সমস্যার মুখে ব্রিটেন। সমস্যাটি হলো স্থুলতা। দেশটিতে স্থুলকায় মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এটি এমনই প্রকট আকার ধারণ করেছে যে প্রতিদিন মোটা মানুষদের বিভিন্ন সাহায্য করতে অন্তত তিনটি ফোন পান দেশটির উদ্ধারকর্মীরা।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, স্থুলকায় মানুষরা ঘরের বাইরে বের হতে বা অন্যান্য সাহায্যের জন্য দিনে অন্তত তিনবার ফায়ার সার্ভিস কর্মীদের ফোন করেন। গত বছর ১২ হাজার ৯টি এমন কল পেয়েছেন ব্রিটিশ উদ্ধারকর্মীরা।

ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত তিন বছরে স্থুলকায় মানুষের উদ্ধারকর্মীদের নিকট সাহায্য চেয়ে ফোন করার প্রবণতা দ্বিগুণ বেড়েছে। ২০১৬ সালে এই ফোনকলের পরিমাণ ছিল ৫৮৭টি।

প্রায় সময়ই অ্যাম্বুলেন্স স্টাফ উদ্ধারকর্মীদের ফোন করে জানান যে, একজন ব্যক্তির দ্রুত চিকিৎসা সাহায্য লাগবে কিন্তু স্থুলতার কারণে তারা তাকে অ্যাম্বুলেন্সে তুলতে পারছেন না বা ঘর থেকে বের করতে পারছেন না। এসব লোকেই বেশিরভাগই বিশালকার শরীরের জন্য তেমন নড়াচড়া করতে পারেন না।

উদ্ধারকর্মীদের কাছে এমন সব বিশেষ জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে স্থুলকায় মানুষদের সাহায্য করা হয়। অনেক সময় দেয়াল বা দরজা ভেঙে তাদের উদ্ধার করতে হয়। এসব মানুষ বেশিরভাগ সময় বিছানায়, সোফায় বা বাথরুমে আটকা পড়েন।

গত মাসে জন গ্রোভ নামে ৫১ বছর বয়সী এক ব্যক্তিকে ছয় তলা থেকে নামাতে ঘাম ছুটে গিয়েছিল উদ্ধারকর্মীদের। ঘরের জানালা দিয়ে ছয় ঘণ্টা অভিযানের পর তাকে উদ্ধার করা সম্ভব হয়। ওই অভিয়ানে আনুমানিক ১০ হাজার পাউন্ড (১০ লাখ টাকা) খরচ হয়। দুই বছর ধরে ওই ব্যক্তি ঘরের মধ্যেই ছিলেন। তাকে উদ্ধার করতে স্বাস্থ্য ও উদ্ধারকর্মীদের একটি দল গঠন করা হয়।

২০১৫ সালের জুন মাসে ব্রিটেনের সবচেয়ে স্থুলকায় ব্যক্তি কার্ল থম্পসনকে উদ্ধার করতে জলবাহী সরঞ্জাম ব্যবহার করেছিলেন উদ্ধারকর্মীরা। বছরে মোটা মানুষদের উদ্ধারে ব্রিটেনের খরচ হয় প্রায় ৫৪ কোটি টাকা (৫ লাখ পাউন্ড)।

স্থুলকায় মানুষদের সহযোগীতা জোরদার করতে প্রশিক্ষণে নতুনত্ব এনেছেন উদ্ধাকর্মীরা। তারা রাবার ও ধাতব বল ভর্তি ডামি নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

বর্তমানে ব্রিটেনে প্রায় দুই মিলিয়ন (২০ লাখ) প্রাপ্তবয়স্ক মারাত্মক স্থুলতায় ভুগছেন। জাতীয় স্থূলত্ব ফোরামের ট্যাম ফ্রাই অভিযোগ করে বলেন, স্থুলতা কমাতে এবং এর বিপক্ষে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তিনি সতর্ক করে বলেন, সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও মারাত্মকহারে বাড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রিটেনে মোটাদের নড়াচড়ায় লাগে ফায়ার সার্ভিস

আপডেট টাইম : ০৩:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০