ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দায়িত্ববান বাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাবা এবং দায়িত্বশীলতা শব্দ দুটি অনেকটা একে অপরের পরিপূরক। বাবা মানেই তার দায়বদ্ধতা আকাশছোঁয়া। প্রতিটি বাবাই অনেকটা প্রাকৃতিকভাবে এই দায়িত্ববোধ লালন করেন। একথাটি যে শুধু মানুষের মধ্যেই সিমাবদ্ধ নেই তার বহু প্রমাণ মিলেছে। সম্প্রতি ভারতের এক নদীতে একটি কুমিরের ছবি বাবার দায়িত্ববোধের চিত্র আবারো সামনে এনেছে।

সম্প্রতি একটি ছবি টুইটারে শেয়ার করেন ভারতের প্রবীন কাসওয়ান নামের এক বন কর্মকর্তা। ছবিতে দেখা যাচ্ছে, একটি বিশাল বড় কুমির তার অনেকগুলো বাচ্ছাকে পিঠে চড়িয়ে নদী পার হচ্ছেন। তিনি বাচ্চাদেরকে নদীর ঢেউ রক্ষা করে তীরের দিকে নিয়ে যাচ্ছেন। খবর এনডিটিভির।

ছবিটি তুলেছেন ধৃতিমান মুখোপাধ্যায় নামের এক ব্যক্তি। মধ্যপ্রদেশের চাম্বল নদী থেকে ছবিটি তোলা হয়েছে। এই ছবিটিই মন কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। এরই মধ্যে ছবিটি ভাইরাল হয়েছে।

ছবির ক্যাপশনে কাসওয়ান লিখেছেন, ‘সবচেয়ে সতর্ক এবং সেরা বাবা’। টুইটে কাসওয়ানের বার্তা, ‘আমাদের সংরক্ষণের চেষ্টাকে এই প্রজাতি বজায় রাখছে এভাবে। আমরা যখন নদী সংরক্ষণের কথা বলি তখন আমরা এই প্রজাতির ভবিষ্যতের কথাও বলি’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দায়িত্ববান বাবা

আপডেট টাইম : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০