ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাঁশ দিয়েই মাসে আয় ৪০ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. নজির মিয়া ও তার স্ত্রী জাহানারা বেগম বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছেন। তারা বাঁশ দিয়ে সাজি, কুলা, চালনি, ডালি, খাঁচা তৈরি করে ভাগ্য পরিবর্তন করেছেন। তাদের সফলতা দেখে অন্য নারী-পুরুষও এ পেশায় আগ্রহী হচ্ছেন।

জাহানারা জানান, প্রায় ৩০ বছর আগে গরিব কৃষক নজির মিয়ার সাথে বিয়ে হয় তার। বিয়ের ৫ মাস পর তার স্বামীকে সাথে নিয়ে বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে শুরু করেন। প্রথম দিকে এসব জিনিস তার স্বামী ভোলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতেন। এখন আর তাদের হাট-বাজারে যেতে হয় না। পাইকার ও খুরচা ক্রেতারা বাড়ি থেকে কিনে নিয়ে যান।

তিনি আরও জানান, এসব জিনিস তৈরি করার পর থেকে তার স্বামী কৃষিকাজ ছেড়ে দিয়েছেন। প্রতি পিস সাজি তৈরি করতে খরচ হয় ৫০-৬০ টাকা। বিক্রি করেন ৩০০-৪০০ টাকা। মুরগির খাঁচা তৈরি করতে ২৩-৪০ টাকা খরচ হয়। বিক্রি করেন ১৫০-২০০ টাকা। এসব বিক্রি করে তারা মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করছেন।

নজির মিয়া জানান, স্ত্রীর কথামতো কৃষি ছেড়ে এ পেশায় নিয়োজিত হন তিনি। এখন তারা অনেক ভালো আছেন। তিনি স্ত্রীর কাজে সহযোগিতা করেন। তারা দুই মেয়ে ও এক ছেলেকে বিয়ে দিয়েছেন। তাদের সংসারে কোনো অভাব নেই। তাদের আয়ের একমাত্র উৎস এসব হস্তশিল্প।

স্থানীয় কামাল ও রহিমা বেগম জানান, বাঁশের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে নজির ও জাহানারার অবস্থার পরিবর্তন হয়েছে। তা দেখে তাদের কাছে গিয়ে শিখে এখন তারাও এসব জিনিস তৈরি করছেন। তারাও অনেক ভালো অবস্থানে রয়েছেন।

ভোলা উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়ক মো. আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমরা ওই দম্পতির সাথে কথা বলেছি। তাদের নিয়ে আমরা কাজ করবো। এছাড়া প্রশিক্ষণের জন্য নারী-পুরুষের তালিকা তৈরির কাজ চলছে। তারাই ভোলাসহ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাঁশ দিয়েই মাসে আয় ৪০ হাজার টাকা

আপডেট টাইম : ১১:১৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০