ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশি ক্রিকেটারদের অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ পরতে পরতে উত্তেজনার রেণু ছড়িয়ে শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। ফাইনালে বৃষ্টি আইনে শক্তিশালী ও নাক উঁচু ভারতকে ৩ উইকেটে হারিয়েছেন তারা।

ভারতকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশি তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানাচ্ছেন সবাই। সে তালিকায় এবার যোগ হলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভী।

টুইটারে দেয়া এক পোস্টে বাংলাদেশি যুবাদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

আরিফ আলভী লেখেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন।’

বাংলাদেশ ও ভারতের খেলায় পাকিস্তান কার সমর্থন করবে তা চোখ বন্ধ করেই বলা যায়। কারণ সীমান্ত বৈরিতার প্রভাব দুই দেশের ক্রিকেটেও বিদ্যমান।

যে কারণে ভারতকে হারিয়ে বাংলাদেশে যেমন উল্লাস বয়ে গেছে তেমনই সেই আনন্দে নিজেদেরও যুক্ত করেছে পাকিস্তানিরা।

যুবাদের রঙিন জার্সির খেলা রাওয়ালপিন্ডির পাকিস্তান-বাংলাদেশ টেস্টের খবর অনেকটা চাপা পড়ে গেছে।

রাওয়ালপিন্ডিতে রঙিন বলের খেলায় টাইগারদের কোণঠাসা করে ফেললেও দক্ষিণ আফ্রিকায় ভারত বধের মিশনে বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে পাকিস্তান।

ক্রিকেট পাকিস্তানের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জয়কে ‘ঈদ মোবারক’ বলে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশি ক্রিকেটারদের অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০