ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ভয়ঙ্কর বিষাক্ত সাপকে গিলে খেয়েও বেঁচে আছে ব্যাঙ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিষাক্ত সাপের মধ্যে একটি ‘কোস্টাল তাইপান’। আর এই সাপকেই গিলে খেয়ে ফেলল অস্ট্রেলিয়ার এক সবুজ ‘ট্রি ফ্রগ’। এমনকি সাপটি তাকে কয়েকবার ছোবল দিলেও ব্যাঙটির মৃত্যু হয়নি।

সম্প্রতি এই খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন জ্যামি চ্যাপেল। ‘স্নেক টেক অ্যাওয়ে’ এবং ‘চ্যাপেল পেস্ট কন্ট্রোল’-এর মালিক কুইন্সল্যান্ডের এই ব্যক্তিকে ফোন করেছিলেন এক নারী। জানিয়েছিলেন তার বাড়ির পিছনে দেখা গিয়েছে ওই বিষধর মৃত্যুদূতকে।

ডেইলি মেইলকে চ্যাপেল জানিয়েছেন, তিনি সেই বাড়ির দিকে যাওয়ার সময়ই আবারও ফোন করেন ওই নারী। জানিয়ে দেন, একটি ব্যাঙ সাপটিকে খেয়ে ফেলেছে।

তিনি বলেন, আমি সেখানে পৌঁছতে পৌঁছতেই ব্যাঙটি সাপটিকে গিলে ফেলে। সাপটি তাকে কয়েক বার ছোবল মারলেও সে সফল হয় সাপটিকে প্রায় গলাঃধকরণ করে ফেলতে।

ফেসবুকে সেই সাপের ছবি শেয়ার করার পরে তা ভাইরাল হয়ে যায়। দুদিনের মধ্যে বহু নেটিজেন সেটিকে শেয়ার করেন।

জ্যামি চ্যাপেল জানান, তিনি সাপটিকে বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই সাপটিকে খেয়ে ফেলে ওই ব্যাঙ।

কিন্তু এমন ভয়ানক সাপকে খেয়ে কি ব্যাঙটি হজম করতে পেরেছিল? চ্যাপেল জানান, আমি নিশ্চিত ছিলাম না ব্যাঙটা বাঁচবে কিনা। কিন্তু আমি চাইনি ও এটাকে উগরে দিক। তাই আমি ওই নারীর বাড়ির পিছনে যাই এবং সেটিকে সঙ্গে করে নিয়ে আসি।

চ্যাপেল অবশ্য ভাবতে পারেননি ব্যাঙটি বেঁচে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সাপটিকে উদরস্থ করেও ব্যাঙটি রয়েছে বহাল তবিয়তেই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ভয়ঙ্কর বিষাক্ত সাপকে গিলে খেয়েও বেঁচে আছে ব্যাঙ

আপডেট টাইম : ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০