ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শরিয়া আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ তরুণীকে গ্রেফতার করল মালদ্বীপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯২ বার

হাওড় বার্তা ডেস্কঃ শরিয়া আইন লঙ্ঘনের দায়ে এক ব্রিটিশ তরুণীকে গ্রেফতার করেছে মালদ্বীপ পুলিশ।

ডেইলি মেইল জানিয়েছে, বিকিনি পরে ঘুরে বেড়ানোর কারণে দেশটির মাফুসির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই তরুণীর নাম সিসিলা জাস্টরজেমসকা (২৬)। তিনি ভ্রমণবিষয়ক লেখালেখি করেন।

মাফুসির যে দ্বীপ থেকে ওই নারী পর্যটককে গ্রেফতার করা হয়েছে, সেখানে বিকিনি পরা নিষিদ্ধ। কারণ ওই দ্বীপটি নন-রিসোর্ট। এ জন্য ওই নারীকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া ওই নারীকে গ্রেফতারের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বিচ-টাওয়েল দিয়ে ওই বিকিনিকন্যার সারা শরীর ঢেকে দেয়ার চেষ্টা করছেন তিন পুলিশ কর্মকর্তা। কিন্তু বরাবরই ওই নারী পর্যটক পুলিশের নাগাল ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু পুলিশও নাছোড়বান্দা। কোনোভাবেই ওই নারীকে ছেড়ে দিতে রাজি নয়। অবশেষে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

এ সময় ব্রিটিশ ওই তরুণীকে চিত্কার করে বলতে শোনা যাচ্ছে, আপনারা কিন্তু আমাকে যৌন নিগ্রহ করছেন।

জানা গেছে, মালদ্বীপে বিকিনি পরে অবাধ বিচরণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। দেশটির হলিডে রিসোর্টগুলো ছাড়া আর কোনো দ্বীপে বিকিনি পরে ঘোরার অনুমতি নেই। এমন নিষেধাজ্ঞা ভাঙায় পুলিশ গ্রেফতার করে ওই যুবতীকে।

এদিকে ওই ব্রিটিশ নারীকে গ্রেফতারের ঘটনায় সমালোচনার মুখে পড়ে মালদ্বীপ পুলিশ। ইতিমধ্যে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মালদ্বীপের পুলিশ সার্ভিস কমিশনার মোহাম্মদ হামিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শরিয়া আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ তরুণীকে গ্রেফতার করল মালদ্বীপ

আপডেট টাইম : ০২:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০