ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা করেছে চীন। এখন থেকে এ ভাইরাসটিকে ‘নভেল করোনাভাইরাস নিউমোনিয়া’ বা এনসিপি নামে ডাকা হবে। তবে এটি সাময়িক পরিবর্তন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার এক সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করে। এদিকে করোনভাইরাসের কারণে শনিবার ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের ম‚ল ভ‚খ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮১১ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে  করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর থেকে এই ভাইরাসকে অনেকেই শহরটির নামে ডাকা শুরু করেছে। যা শহরটির বাসিন্দাদের জন্য অত্যন্ত বিব্রতকর হিসেবে দেখা হচ্ছিল। ফলে সাময়িকভাবে ভাইরাসটির নতুন নাম ‘নভেল করোনাভাইরাস নিউমোনিয়া’ রাখা হয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। সিনহুয়া এখবর জানায়। অপর এক খবরে বলা হয়, চীনের পর করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ হচ্ছে জাপান। ওই দেশে অন্তত ৮৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ইয়োকোহামা বন্দরে যাত্রীবাহী প্রমোদতরীতে কোয়ারাইন্টানে রয়েছেন ৬০ জনের বেশি। এরপরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ জন। এছাড়া থাইল্যান্ডে ৩২ ও হংকংয়ে আক্রান্ত রয়েছেন ২৬ জন। এসব দেশ ছাড়াও দক্ষিণ কোরিয়ায় ২৫, তাইওয়ানে ১৭, মালয়েশিয়ায় ১৬, অস্ট্রেলিয়ায় ১৫, জার্মানিতে ১৩ ও ভিয়েতনামে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ৮১১ জনের মৃত্যু হয়েছে। যা ২০০২-০৩ সালে ছড়িয়ে পড়া সার্স ভাইরাসের মৃতের সংখ্যার চেয়ে বেশি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন রোববার জানিয়েছে, সবমিলিয়ে দেশটিতে ৩৭ হাজার ১৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়ে দুই হাজার ৬৫৬ জন। মারা যাওয়া ও আক্রান্ত হওয়া এসব ব্যক্তির অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। চীন থেকেই ছড়িয়েছিল এই সার্স ভাইরাস। মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে ৭৭৪ জনের মৃত্যু হয়েছে। তবে নতুন করোনাভাইরাসে চীনে ম‚ল ভ‚খ বাইরে কেবল দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন হংকংয়ে ও একজন ফিলিপাইনে। এদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সঙ্গে মৃত্যুর ঘটনাও ঘটছে এই করোনাভাইরাসে। ইতোমধ্যেই দুই ডজনের বেশি দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। তবে সা¤প্রতিক দিনগুলোতে চীনে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে উহানের পরিস্থিতি এখনও খুব খারাপ বলে মন্তব্য করেছে সংস্থাটি। রয়টার্স, বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা

আপডেট টাইম : ০৯:৩৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০